সর্বশেষ

৬৪ জেলায় ফুটবল উৎসব করবে বাফুফে, খরচ ১৮ কোটি

  • 6:16 am - August 26, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার
সারা দেশে ফুটবল আয়োজন করতে যাচ্ছে বাফুফে৷ ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ আগস্ট- বাংলাদেশ জুড়ে নতুন করে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজন করছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। তারুণ্য উৎসব-এর অংশ হিসেবে আয়োজিত এই আসরে অংশ নেবে দেশের ৬৪ জেলা।

ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতার বাজেট ধরা হয়েছে ১৮ কোটি টাকা।  এক সংবাদ সম্মেলনে জানানো হয় আসরের বিস্তারিত তথ্য।

সরকার প্রথম ধাপে ইতোমধ্যে ৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। শিগগিরই দ্বিতীয় কিস্তিতে আরও ৫ কোটি টাকা আসবে।

বাকি ৮ কোটি টাকা ব্যয়ভার বহন করবে বাফুফে। এ বাজেট তিন আসর আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছে। ৩০ আগস্ট মুন্সিগঞ্জে স্বাগতিক জেলা বনাম জামালপুর ম্যাচ দিয়ে পর্দা উঠবে জাতীয় চ্যাম্পিয়নশিপের। প্রাথমিক রাউন্ডে ৬৪ জেলা আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে, প্রতিটি গ্রুপের নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের নামে।

প্রথম দুই ধাপ হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। সেখান থেকে ৬৪ দল কমে হবে ৩২, এরপর ১৬। শেষ পর্যন্ত নকআউট পর্বে সেমিফাইনাল শেষে ফাইনাল অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে। ফাইনালে বিশেষ অতিথি হিসেবে থাকবেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা।

টুর্নামেন্ট আয়োজন কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি) বলেন, এই আসর দেশব্যাপী নতুন করে ফুটবলের আবহ তৈরি করবে। সিনিয়র ফুটবল লিগের পাশাপাশি আমরা অনূর্ধ্ব-১৭ পুরুষ ও নারী চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তুতিও নিচ্ছি। এতে তৃণমূল থেকে প্রতিভাবান ফুটবলার খুঁজে পাওয়া সহজ হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম। তিনি বলেন, ফুটবল এমন এক খেলা যা দ্রুত মানুষের মনে জায়গা করে নেয়। গত বছর তারুণ্যের উৎসব ব্যাপক সাড়া ফেলেছিল। এবারও আমরা আশাবাদী, ৬৪ জেলার তরুণদের অংশগ্রহণে দেশের প্রতিটি প্রান্তে ফুটবল নিয়ে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়বে।

তিনি আরও জানান, তারুণ্য উৎসবের আওতায় শুধু ফুটবল নয়, অন্যান্য ক্রীড়া ফেডারেশনকেও সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে।

বাফুফের আশা, জাতীয় চ্যাম্পিয়নশিপ শুধু একটি প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এখান থেকেই উঠে আসবে আগামী দিনের জাতীয় দল গড়ার মতো প্রতিভাবান ফুটবলাররা।

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au