লিড নিউজ

নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ, এক বছরের মাথায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত

  • 8:17 pm - August 29, 2025
  • পঠিত হয়েছে:১০০ বার
থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী প্যাথংটার্ন শিনাওয়াত্রা। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২৯ আগষ্ট- থাইল্যান্ডের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রী প্যাথংটার্ন শিনাওয়াত্রাকে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে পদচ্যুত করেছে। শুক্রবার (২৯ আগস্ট) দেওয়া এই রায়ে মাত্র এক বছরের মাথায় ক্ষমতা হারালেন তিনি। এর ফলে শিনাওয়াত্রা পরিবারের দীর্ঘ দুই দশকের রাজনৈতিক টানাপোড়েন আবারও নতুন অনিশ্চয়তার মুখে পড়ল।

৩৯ বছর বয়সী প্যাথংটার্ন ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী। তিনি প্রভাবশালী ব্যবসায়ী ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন শিনাওয়াত্রার মেয়ে। মাত্র এক বছর আগে তাঁর পূর্বসূরি শ্রেত্থা থাভিসিনকে একই আদালত বরখাস্ত করার পর হঠাৎ করেই আলোচনায় আসেন তিনি।

আদালতের রায়ে বলা হয়, চলতি বছরের জুনে একটি ফাঁস হওয়া টেলিফোন আলাপে প্যাথংটার্ন কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের কাছে ‘নতি স্বীকার’ করেন। সে সময় দুই দেশের মধ্যে সীমান্তে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কয়েক সপ্তাহ পর সেখানে পাঁচ দিনের লড়াইও হয়। আদালতের মতে, এই আচরণ নৈতিকতা লঙ্ঘনের শামিল।

রায়ের ফলে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের পথ খুলেছে। তবে এ প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে। প্যাথংটার্নের দল ফেউ থাই এখন সংসদে ভঙ্গুর জোট ধরে রাখার চাপে পড়েছে। বর্তমানে অন্তর্বর্তীকালীনভাবে সরকার পরিচালনা করবেন উপপ্রধানমন্ত্রী ফুমথাম ভেচায়াচাই এবং বর্তমান মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য পাঁচজনের নাম রয়েছে। এর মধ্যে ফেউ থাই দলের পক্ষ থেকে রয়েছেন ৭৭ বছর বয়সী সাবেক অ্যাটর্নি জেনারেল চাইকাসেম নিটিসিরি। তিনি রাজনীতিতে তেমন সক্রিয় নন। আলোচনায় আছেন সাবেক প্রধানমন্ত্রী ও সেনা অভ্যুত্থানের নেতা প্রাইউথ চান-ও-চা এবং উপপ্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল, যিনি ফাঁস হওয়া কলের পর প্যাথংটার্নের জোট থেকে সরে যান।

প্যাথংটার্ন এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তাঁর দাবি, তিনি যুদ্ধ এড়ানোর চেষ্টা করেছিলেন।

গত ১৭ বছরে এটি সাংবিধানিক আদালতের রায়ে বরখাস্ত হওয়া পঞ্চম প্রধানমন্ত্রী। বিশ্লেষকদের মতে, এ ঘটনা আবারও প্রমাণ করে থাইল্যান্ডের নির্বাচিত সরকার ও সেনাবাহিনী–রক্ষণশীল গোষ্ঠীর মধ্যে দীর্ঘস্থায়ী ক্ষমতার লড়াই এখনো শেষ হয়নি।

রাজনৈতিক অস্থিরতার এই সময়টায় থাইল্যান্ডের অর্থনীতি ধুঁকছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি বছর প্রবৃদ্ধি হবে মাত্র ২ দশমিক ৩ শতাংশ। অনেকের ধারণা, নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে দেরি হলে সংকট আরও গভীর হতে পারে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au