বাংলাদেশ

অবিচারের শিকল, ইন্টেরিমের মুখোশ

  • 4:40 am - August 30, 2025
  • পঠিত হয়েছে:১৫৭ বার
সম্পাদকীয়

মেলবোর্ন, ৩০ আগষ্ট- কয়েকদিন আগে একজন লেখকের ফেসবুক পোস্ট চোখে পড়ল। তিনি লিখেছেন “কয়েকমাস আগে এনসিপির অন্তত দুইজন নেতা আমার কাছে জানতে চেয়েছেন বিপদে পড়লে বিদেশে আসার সিস্টেম কি? আজকে যারা এর ওর ছবিতে জুতা দিচ্ছেন, আরিফ সোহেল থেকে শুরু করে যারা শেয়ার করে মজা নিচ্ছেন, আপনারা নিশ্চিত থাকেন আপনাদের দিকে এই জুতাগুলির প্রত্যেকটা ফেরত আসবে। একইভাবে আসবে মব এবং অবিচার।”

যেকোনো সমাজেই অবিচার একটা চেইন রিয়াকশনের মতো। আপনার সাথে কেউ অন্যায় করবে, সেটার বদলা আপনি নিতে না পারলে নেবে আপনার ছেলে-মেয়ে। এই কথাগুলো নিছক হতাশার নয়, বরং সময়ের নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। কারণ অবিচারকে যদি আইন দিয়ে দমন করা না যায়, তবে তা সমাজে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে। একের পর এক প্রজন্ম অন্যায়ের দায়ভার বহন করে।

গতকালের OTN Bangla’র সংবাদে ফজলুর রহমানের বক্তব্য আমাদের গভীরভাবে নাড়া দেয়। তিনি বলেছেন “আমি যে সবসময় বলি দেশটা বকলমে পূর্ব পাকিস্তান হয়ে গেছে। এটা বাংলাদেশ না। এটা এই দেশটা স্বাধীনতাবিরোধী শক্তির হাতে এখন বন্দি।” এটা নিছক রাজনৈতিক স্লোগান নয়। আজকের বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলা যায় না, সংবিধানের প্রশ্ন তোলা যায় না, মুক্ত চিন্তার প্রকাশ করলে রাষ্ট্রশক্তির দমননীতি নেমে আসে। এ এক ভয়াবহ সাংস্কৃতিক ফ্যাসিবাদ, যেখানে ইতিহাস মুছে ফেলা হয়, মুক্তিযোদ্ধার সন্তানকে অপমান করা হয়, আর মুক্তচিন্তার মঞ্চ ভেঙে দেওয়া হয়।

গত ২৮ আগস্ট ঢাকার এক গোলটেবিল আলোচনায় এই অমানবিক চিত্র আরও একবার স্পষ্ট হলো। ‘মঞ্চ ৭১’-এর আয়োজনে যখন মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে আলোচনা চলছিল, তখনই আইনশৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় তথাকথিত ‘জুলাই যোদ্ধা’রা মঞ্চে হামলা চালায়। অধ্যাপক কার্জন বলেছিলেন “একটি শক্তি মুক্তিযুদ্ধ ও একাত্তরের চেতনার বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করছে।

তারা বাংলাদেশের সংবিধানকে ধ্বংস করতে চায়।” তার বক্তব্য শেষ হতেই হামলা লাঠিসোঁটা, স্লোগান, এবং দমননীতি। শেষে কী হলো? মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের কণ্ঠস্বরগুলোকে ‘সন্ত্রাসবিরোধী আইনে’ গ্রেপ্তার করা হলো। অধ্যাপক কার্জন, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, আরও ১৫ জন মুক্তচিন্তার মানুষ আজ কারাগারে।

প্রশ্ন হলো, ইন্টেরিম সরকার আসলে কী করছে? এটাই কি তাদের সংস্কার? এটাই কি ন্যায়বিচারের প্রতিশ্রুতি?
আমাদের মনে করিয়ে দিতে হয় প্রথম প্রশ্নটা “এই অন্তর্বর্তীকালীন সরকারের তথা কিংস পার্টির কতজন এখন আশ্রয় খুঁজছে বিদেশে?” বাস্তবতা হলো, কেউই আশ্রয় পাবে না বিদেশে। যেদিকে তাকাবে, সেখানেই প্রতিরোধ দেখতে পাবে। যারা ভেবেছিল বিদেশ পালিয়ে যাবে, তারা ভুল করছে। আজকের পৃথিবী সবকিছুই নজরে রাখছে তোমাদের।

তোমরা এখন যা করছ তা শুধু অন্যায় না বরং মানবাধিকারের চরম লঙ্ঘন। অন্যায় কখনো টিকে না। ইতিহাস সাক্ষী, অন্যায়ের শিকল যতই শক্ত হোক না কেন, একদিন ভেঙে যায়। তাই আজ যারা মুক্তচিন্তার কণ্ঠরোধ করছে, সংবিধান ধ্বংস করছে, তারা নিশ্চিত থাকুক ন্যায়বিচার আসবেই। আর সেই ন্যায়বিচার শুধু আদালতের নয়, তা ইতিহাসের আদালতেও চিরস্থায়ী হয়ে থাকবে।

-সম্পাদক, ওটিএন বাংলা

এই শাখার আরও খবর

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

ডেঙ্গুর থাবায় বিপর্যস্ত দেশ, এখন কী করবে সরকার?

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে মঙ্গলবার (৬ অক্টোবর)। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ উপদেষ্টা জাহেদের, শুনছে না বিক্রেতারা

নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) নজরদারি বাড়ানো এবং আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au