সর্বশেষ

আরও কিছু দিন বাংলাদেশে থাকতে চেয়েছিলেন জুলিয়ান উড

  • 1:48 pm - September 03, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার
শেষ হচ্ছে উডের বাংলাদেশ অধ্যায়। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ সেপ্টেম্বর-দেখতে দেখতে শেষ হয়ে এলো জুলিয়ান উডের বাংলাদেশ অধ্যায়। এক মাসের দায়িত্বে অনূর্ধ্ব-১৯ দল, নারী ক্রিকেট, স্থানীয় কোচ এবং জাতীয় দলের সঙ্গে কাজ করার পর এবার বিদায় নিতে চলেছেন বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ।

গত মাসের শুরুর দিকে খণ্ডকালীন ভিত্তিতে ৩০ দিনের জন্য বিসিবি উডকে নিয়োগ দিয়েছিল। দায়িত্বে এসেই স্থানীয় কোচদের সঙ্গে কর্মশালা পরিচালনা করেন তিনি। পরে অনূর্ধ্ব-১৯ দলের জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিমদের নিয়ে কাজ করেন। একইভাবে নারী দলের নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তাদের জন্যও আয়োজন করা হয় বিশেষ সেশন।

তবে মূল কাজটা করেছেন জাতীয় দলের লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিমদের নিয়ে। প্রো ভেলোসিটি ব্যাট ব্যবহার করে ব্যাট সুইং বাড়ানো, বিভিন্ন ড্রিলের মাধ্যমে শটের জোর বাড়ানো—এসব কৌশল শিখিয়েছেন তিনি।

কিন্তু দীর্ঘ সময় ক্রিকেটারদের সঙ্গে কাজ করার সুযোগ পেলেন না উড। বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির মাধ্যমে শেষ হচ্ছে তার চুক্তি। বিসিবি ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, মেয়াদ আর বাড়ানো হচ্ছে না।

বিদায়ের আগে মঙ্গলবার শেষবারের মতো জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়দের নিয়ে কাজ করেন তিনি। পরে বাংলাদেশের স্পোর্টসভিত্তিক টিভি চ্যানেল টি স্পোর্টসের সঙ্গে আলাপে নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘খুবই ভালো অভিজ্ঞতা। এটি কষ্টের বিষয় যে শেষ হয়ে যাচ্ছে। তবে সময়টা দারুণ ছিল এবং ক্রিকেটাররাও পারফর্ম করেছে। এটিই সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার।

উড মনে করেন, পাওয়ার হিটিংয়ের উন্নতি একদিনে হবে না। টানা ড্রিল চালিয়ে গেলে বড় শট খেলার সামর্থ্যের উন্নতি ধীরে ধীরে দেখা যাবে।

তবে আফসোসও রইল তার কণ্ঠে। উড বলেন, ‘হ্যাঁ অবশ্যই! আরও কিছু দিন এখানে থাকতে পারলে ভালো লাগতো। তাদের সঙ্গে আরও কাজ করতে ভালোবাসতাম। তারা এখনো সামর্থ্যের চূড়ায় পৌঁছায়নি। এই দলের ক্রিকেটারদের মধ্যে কোনো ইগো নেই। তারা দারুণ একটি দল। ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা।

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au