সর্বশেষ

শীর্ষে সিকান্দার রাজা

  • 9:24 pm - September 03, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার
ওয়ানডে ফরম্যাটে অলরাউন্ডারদের মধ্যে সবার উপরে রাজা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ সেপ্টেম্বর-শ্রীলঙ্কার বিপক্ষে হারারেতে ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়েছেন সিকান্দার রাজা। পারফরম্যান্সের প্রভাব পড়ল এবার ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়ে। আইসিসির সর্বশেষ হালনাগাদে ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন তিনি।

দুই ম্যাচ সিরিজে ব্যাট হাতে দুটি হাফ সেঞ্চুরি করেছেন রাজা। এ ছাড়া প্রথম ওয়ানডেতে বল হাতে ১০ ওভারে ৪৮ রানে নেন ১ উইকেট। এমন পারফরম্যান্সের পর তার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৩০২। যা তাকে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই (২৯৬) ও মোহাম্মদ নবি (২৯২)-কে টপকে এক নম্বরে বসিয়েছে। এ ছাড়া ২৪৯ রেটিং নিয়ে চারে আছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার স্থান বদল হয়নি।

এদিকে, ওয়ানডে ব্যাটিংয়ের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে রাজার। তিনি এখন ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ২২ নম্বরে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা অবশ্য জয় দিয়ে শেষ করেছে শ্রীলঙ্কা। দলীয় সাফল্যের সঙ্গে ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন লঙ্কান ব্যাটার পাথুম নিসাঙ্কা। দুটি ইনিংসে যথাক্রমে ১২২ ও ৭৬ রান করে তিনি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে এখন ১৩ নম্বরে। একই সিরিজে জানিথ লিয়ানাগে ১৩ ধাপ এগিয়ে ২৯তম স্থানে। শ্রীলঙ্কার দুই পেসার আসিথা ফার্নান্দো ও দিলশান মাদুশঙ্কাও এগিয়েছেন র‍্যাঙ্কিংয়ে। ফার্নান্দো এখন ৩১তম, মাদুশঙ্কা ৫২তম স্থানে।

এদিকে, হেডিংলিতে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে চার উইকেট নেওয়া কেশব মহারাজ বোলিং র‍্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থান আরও পাকা করেছেন। রেটিং পয়েন্ট এখন ৬৯০-দ্বিতীয় স্থানে থাকা বোলারের চেয়ে ৩১ পয়েন্ট এগিয়ে। তার সতীর্থ লুঙ্গি এনগিডি ৫ ধাপ এগিয়ে ২৩তম স্থানে। ইংলিশ পেসার জোফ্রা আর্চারও উন্নতি করেছেন, এখন তিনি ১৯ নম্বরে। ওডিআই র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়লেও টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মোহাম্মদ নবি। শারজাহতে চলমান ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচে চার উইকেট নিয়ে তিনি ভারতের হার্দিক পাণ্ডিয়ার পেছনে অবস্থান করছেন।

আফগানিস্তানের ইব্রাহিম জাদরান টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ২০তম। পাকিস্তানের স্পিনার সুফিয়ান মুকীম এগিয়েছেন ১১ ধাপ, এখন টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে ২২তম স্থানে।

এই শাখার আরও খবর

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au