সর্বশেষ

ডাচদের বিপক্ষে দাপুটে সিরিজ জয় টাইগারদের

  • 5:05 am - September 04, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার
বৃষ্টিতে পরিত্যক্ত শেষ টি টোয়েন্টি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ আগস্ট-এক, দুই, তিন দফা; বৃষ্টির বাধায় শেষ পর্যন্ত আর মাঠে নামতে পারল না বাংলাদেশ। ব্যাট করা হয়নি নেদারল্যান্ডসেরও। তাতে পরিত্যক্ত হয়েছে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

এশিয়া কাপের আগে বাংলাদেশ নিজেদের প্রস্তুতিমূলক সিরিজটি সেরেছে ২-০ ব্যবধানের জয়ে।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। দুই দফা বৃষ্টির বাধার মাঝে লিটন দাসের মারকুটে ফিফটির ইনিংসে ১৮.২ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। কিন্তু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন দ্বিতীয় দফায় বৃষ্টিটা বেশিই ভুগিয়েছে। বাংলাদেশ আর ব্যাট করতে পারবে না সেটা ঠিক হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল, নিয়মানুযায়ী অন্তত নেদারল্যান্ডস যেন ৫ ওভার ব্যাট করতে পারে। সেটা হলেও ম্যাচের ফল আসতো। কিন্তু বৃষ্টি সে সুযোগও দিলো না। খেলা শুরুর জন্য নির্ধারিত শেষ সময় ৯টা ৪৮ মিনিটেও কোনো সম্ভাবনা না দেখে ম্যাচ অফিশিয়ালরা পরিত্যক্তের ঘোষণা দেন।

এদিন পাঁচ পরিবর্তন নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুটা ভালো করেছিল। ৩ ওভারেই ৩৯ রান উঠে যায় লিটন দাসদের স্কোরবোর্ডে। প্রথম ওভারে জীবন পাওয়া সাইফ চতুর্থ ওভারের প্রথম বলেই বোল্ড হন। ৮ বলে তিনি করেন ১২ রান। ওয়ানডাউনে নামা তাওহীদ হৃদয় ধীরগতিতে খেলতে থাকেন। তবুও রানের চাকা সচল থাকে লিটনের ঝড় তোলা ব্যাটিংয়ে। ফ্লাডলাইটের সমস্যার কারণে কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর সেই ঝড় থামায় বৃষ্টি।

পঞ্চম ওভারের সময় বৃষ্টির হানার কারণে ম্যাচ অনেকক্ষণ বন্ধ থাকে। বৃষ্টি থামলে রানের গতি কমে যায় টাইগারদের। পঞ্চম থেকে দশম ওভার পর্যন্ত রান উঠে মাত্র ৩৩। লিটন এরমধ্যেই অবশ্য ১৪তম ফিফটি তুলে নেন। যা দেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ, দ্বিতীয় সর্বোচ্চ ১৩টি ফিফটি আছে সাকিব আল হাসানের।

তাওহীদ হৃদয় আউট হন ১৪ বলে ৯ রান করে। লিটন দাস অবশেষে আউট হন ৪৬ বলে ৭৩ রান করে। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছয়ের মার। লিটনের পরপরই ফিরে যান শামীম পাটোয়ারি। শেষের দিকে ঝড় তুলেন নুরুল হাসান সোহান ও জাকের আলী অনিক। ১৭তম ওভারে ৯ ও ১৮তম ওভারে ২২ রান তুলেন তারা। ফের বৃষ্টি হানায় সেই ঝড় থামে ১৮.২ ওভারে।

দ্বিতীয় দফার বৃষ্টির পর বাংলাদেশ আর ব্যাট করেনি। ১১ বলে সোহান ২২ ও ১৩ বলে জাকের ২০ রান নিয়ে অপরাজিত থাকেন। নেদারল্যান্ডসের হয়ে ক্লেইনই নেন ৩ উইকেট, একটি পান টিম প্রিঙ্গল।

সিরিজের প্রথম ম্যাচে ৮ ও দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। লিটন দাসদের মিশন এবার এশিয়া কাপ। আবুধাবিতে আগামী ১১ সেপ্টেম্বর গ্রুপপর্বের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে টাইগাররা।

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au