সর্বশেষ

ভিয়েতনামের কাছে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল

  • 5:10 am - September 04, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
২-০ গোলে হার বাংলাদেশের। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ সেপ্টেম্বর-এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে কঠিন প্রতিপক্ষ ভিয়েতনামের বিপক্ষে লড়াই করে টিকতে পারেনি বাংলাদেশ। ভিয়েত ত্রি স্টেডিয়ামে স্বাগতিকদের দাপটে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত চাপে ছিল লাল-সবুজের দল।

গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের দুর্দান্ত পারফরম্যান্সের পরও ২-০ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।
ম্যাচের ১৫ মিনিটে রক্ষণভাগের ভুলে গোল হজম করে বসে বাংলাদেশ।

গুইয়েন দিন বাকের পাস থেকে গুইয়েন গক মাইয়ের শটে এগিয়ে যায় ভিয়েতনাম। ম্যাচে বাংলাদেশের প্রধান কোচ সাইফুল বারী টিটু ছিলেন না ডাগআউটে, জ্বরে আক্রান্ত হয়ে তাকে ভর্তি হতে হয়েছে হাসপাতালে।
সহকারী কোচ হাসান আল মামুন দায়িত্ব নিলেও খুব একটা কাজ হয়নি। প্রথমার্ধে সুযোগ পেয়েও গোল করতে পারেননি মোরসালিন ও আল আমিন।

বিরতির পর মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল, তবে কার্যকরী ভূমিকা রাখতে ব্যর্থ হন তিনি। বরং যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ ছিলেন সপ্রতিভ। বাঁম প্রান্ত দিয়ে কয়েকবার স্বাগতিকদের চাপে ফেলেন এই লেফটব্যাক।
তবে ভিয়েতনামের আক্রমণ সামলানোই ছিল বাংলাদেশের জন্য মূল কাজ। বারবার দলকে রক্ষা করেছেন গোলরক্ষক শ্রাবণ। দ্বিতীয়ার্ধে অন্তত তিনটি নিশ্চিত গোল ঠেকান তিনি। কিন্তু ৮৩ মিনিটে আর রুখতে পারেননি লে ভিক্তরের হেড। কর্নার থেকে উঠে আসা সেই গোলে ব্যবধান হয় ২-০। যোগ করা সময়ে ফি হোয়াংয়ের শট পোস্টে না লাগলে ব্যবধান আরও বাড়ত।

গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেলেও এখনো সুযোগ আছে বাংলাদেশের সামনে। আগামী ৬ সেপ্টেম্বর ইয়েমেনের মুখোমুখি হবে টিটুর শিষ্যরা। বাছাইপর্বে ১১ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ জায়গা পাবে মূলপর্বে।

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au