সর্বশেষ

সম্ভাবনা জাগিয়েও শ্রীলঙ্কার কাছে হার জিম্বাবুয়ের

  • 5:17 am - September 04, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে লঙ্কানরা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ সেপ্টেম্বর-সিরিজের প্রথম ওয়ানডেতে জিততে জিততে শেষদিকে হোঁচট খেয়ে ৭ রানে হেরেছিল জিম্বাবুয়ে। একই পরিণতি হলো এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও। জয়ের আশা জাগিয়েও তিনোতেন্দা মাপোসার এক বাজে ওভারে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।

হারারেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় লঙ্কানরা।

অথচ ১৭তম ওভার শেষেও জয়ের আশা ছিল স্বাগতিকদের। ৬ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ তখন ১৪২ রান। শেষ ১৮ বলে দরকার ৩৪ রান। ক্রিজে জাত ব্যাটার বলতে ছিলেন কেবল কামিন্দু মেন্ডিস। তার সঙ্গী হিসেবে নামেন অভিষিক্ত দুশান হেমন্ত। আর একটি উইকেটের পতন হলেই জয়ের সম্ভাবনা বেড়ে যেত জিম্বাবুয়ের।

কিন্তু ১৮তম ওভারে বল করতে এসে সব নস্যাৎ করে দেন স্বাগতিক দলের পেসার মাপোসা। তার প্রথম বলে বাউন্ডারি হাঁকান কামিন্দু। পরের বলটি তিনি করেন ব্যাটারের কোমরের অনেক উপরে। কাঁধের উপর দিয়ে ফ্লিক করে পেছনে ছক্কা হাঁকান কামিন্দু। আম্পায়ার থেকে আসে নো বলের সংকেতও। তাতে এক বৈধ বলে ১১ রান তুলে নেয় লঙ্কানরা। ওভারে আরও একটি চার ও ছক্কা হজম করেন মাপোসা। সব মিলিয়ে দেন ২৬ রান। এরপর আর কোনো উইকেট না হারিয়ে পরবর্তী ৭ বলে প্রয়োজনীয় ৮ রান তুলে জয় নিশ্চিত করে নেয় লঙ্কানরা। কামিন্দু ১৬ বলে ৪ ছক্কা ও ১ চারের মারে ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। হেমন্ত ৯ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন।

রান তাড়ায় নেমে এদিন লঙ্কানদের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার পাথু মনিসাঙ্কা ও কুশল মেন্ডিস। দুজনের জুটিতে ১০ ওভারেই আসে ৯৬ রান। ৩২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৫ রান করে মাপোসার শিকার হন নিসাঙ্কা। তার কিছুক্ষণ পর ৩৫ বলে ৩৮ রানের ইনিংস খেলে বিদায় নেন কুশল। দুজনের বিদায়ের পর রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও সিকান্দার রাজার তোপে পরবর্তী ৩৯ রানের মধ্যে আরও ৪ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। তবে শেষদিকে কামিন্দু হাল ধরায় বিপদ হয়নি তাদের।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে ব্রায়ান বেনেটের দারুণ ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ ওভারে দুশমন্থ চামিরার বলে বোল্ড আউট হওয়ার আগে ৮১ রানের ইনিংস খেলেন তিনি। ৫৭ বল মোকাবিলায় ১২ চারের মারে সাজানো ছিল তার ইনিংস। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২২ বলে ২৮ রানের ইনিংস খেলেন রাজা। লঙ্কানদের হয়ে ৩০ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন চামিরা।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি একই মাঠে আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au