অস্ট্রেলিয়া জুড়ে অ্যানজাক (ANZAC) ডে পালিত
মেলবোর্ন, ২৫ এপ্রিল: ২৫ এপ্রিল শনিবার অস্ট্রেলিয়া জুড়ে যথাযোগ্য মর্যাদা, নীরবতা এবং গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে অ্যানজাক (ANZAC) ডে। ভোরের প্রথম প্রহর থেকেই…
মেলবোর্ন, ৬ সেপ্টেম্বর- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া পুলিশ অভিযুক্ত পুলিশ হত্যাকারী ডেজমন্ড (ডেজি) ফ্রিম্যানকে গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য নজিরবিহীন এক মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে। এটি ভিক্টোরিয়া পুলিশের ইতিহাসে এ পর্যন্ত সর্বোচ্চ পুরস্কার।
গত ১২ দিন ধরে ফ্রিম্যানের খোঁজে পুলিশ অভিযান চালাচ্ছে। শত শত তথ্য পাওয়া গেলেও এখনো তার কোনো নিশ্চিত খোঁজ মেলেনি। ধারণা করা হচ্ছে, ফ্রিম্যান ভারী অস্ত্রে সজ্জিত। পুলিশ এরই মধ্যে শতাধিক বাড়ি এবং বিশাল বনাঞ্চলে তল্লাশি চালিয়েছে।

সন্দেহভাজন বন্দুকধারী ডেজি ফ্রিম্যান এখনও পুলিশের হাতের নাগালে আসেননি। ছবিঃ নাইন নিউজ
পুলিশের আশঙ্কা, কেউ হয়তো তার অবস্থান জানলেও গোপন রাখছে অথবা তাকে আশ্রয় দিচ্ছে। একইসঙ্গে কর্তৃপক্ষ মনে করছে, ফ্রিম্যান এখনো জীবিত থাকতে পারে কিংবা আত্মহত্যার মতো পরিস্থিতিতেও পড়তে পারে। তবে পুলিশ আশা করছে, ঘোষিত এক মিলিয়ন ডলারের পুরস্কার তাকে ধরিয়ে দেওয়ার জন্য মানুষকে উৎসাহিত করবে।
ভিক্টোরিয়ার পাহাড়ি এলাকায় ফ্রিম্যানকে ধরতে পুলিশের ব্যাপক অভিযান চলছে। টানা ১০ দিন ধরে ৪৫০ জনেরও বেশি পুলিশ সদস্য মাঠে কাজ করছেন। এ কারণে ব্রাইট, ফলস ক্রিক বা মাউন্ট হোথামের পথে ভ্রমণকারীদের বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দিয়েছে পুলিশ।

অভিযুক্ত বন্দুকধারী এখনো পলাতক থাকায় প্রায় এক হাজার মানুষের ছোট্ট এই শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবিঃ নাইন নিউজ
পোরেপানকা ও আশপাশের এলাকায় বিশেষ অপারেশন গ্রুপ, ফিউজিটিভ স্কোয়াড এবং ভিআইপিইআর টাস্কফোর্সের সদস্যরা তল্লাশি চালাচ্ছেন। স্থানীয়দের জন্য সতর্কতা বহাল রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, আশপাশে কোনো সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে জানানোর আহ্বান জানানো হয়েছে। ফ্রিম্যানকে দেখা গেলে জরুরি নম্বর ট্রিপল জিরো (০০০)-তে ফোন করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে সহায়তা করতে সেনাবাহিনীর সদস্যরাও যুক্ত হয়েছেন।
প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস জানিয়েছেন, পরিকল্পনা বিশেষজ্ঞ এবং আকাশ থেকে নজরদারির মতো সামরিক সহায়তা দেওয়া হচ্ছে।
অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মিক রায়ান বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় সেনাদের অভিজ্ঞতা কাজে লাগতে পারে। তিনি ব্যাখ্যা করেন, যেমন প্রাকৃতিক দুর্যোগ—বন্যা বা দাবানলের সময় সেনা সহায়তা নেওয়া হয়, তেমনি এবারও বেসামরিক প্রশাসনের অনুরোধে সেনারা যুক্ত হয়েছে। সংবিধান ও ফেডারেল আইন অনুযায়ী এই সহায়তা অনুমোদিত।
তবে তিনি পরিষ্কার করে বলেন, সেনারা মূল নেতৃত্বে নেই, বরং পরিকল্পনা ও সহায়তার ভূমিকায় আছে। আকাশপথে নজরদারিও করা হচ্ছে, যদিও এটি সহজ কাজ নয়। তাঁর মতে, ইউক্রেন যুদ্ধ দেখে অনেকে মনে করেন ড্রোন দিয়ে সব নজরদারি সম্ভব, কিন্তু ভিক্টোরিয়ার পাহাড়ি জঙ্গলে এর সীমাবদ্ধতা রয়েছে। ফলে পুলিশের জন্য কঠিন অভিযান অপেক্ষা করছে।
ঘটনার শুরুতে ফ্রিম্যানের স্ত্রী আমালিয়া ফ্রিম্যানও ঘটনাস্থলে ছিলেন। ওই অভিযানে পুলিশ কর্মকর্তা নিল থম্পসন ও ভাদিম ডে ওয়াট-হট্টার নিহত হন এবং আরও একজন গুরুতর আহত হন। পুলিশ তখন ঐতিহাসিক যৌন অপরাধের অভিযোগে ফ্রিম্যানের বাড়িতে তল্লাশি চালাচ্ছিল।
ভিক্টোরিয়া পুলিশের অপরাধ দমন শাখার ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট জেসন কেলি জানিয়েছেন, ফ্রিম্যানের স্ত্রী আমালিয়াও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্ত হতে পারেন। তাঁকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রমাণ সংগ্রহের পর অভিযোগ গঠন করা হতে পারে।
অন্যদিকে, আইনজীবীর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আমালিয়া ফ্রিম্যান দুই পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তাঁর কোনোভাবেই কর্তৃপক্ষবিরোধী মতাদর্শ নেই এবং স্বামীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।
সুত্রঃ নাইন নিউজ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au