লিড নিউজ

‘রাহুল–প্রিয়াঙ্কা মডেলে’ জয়–পুতুলকে নেতৃত্বে আনছেন শেখ হাসিনা

  • 7:06 pm - September 08, 2025
  • পঠিত হয়েছে:৫৯ বার
‘রাহুল–প্রিয়াঙ্কা মডেলে’ জয়–পুতুলকে নেতৃত্বে আনছেন শেখ হাসিনা । ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৮ সেপ্টেম্বর- বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘদিনের নেতৃত্বে থাকা শেখ হাসিনা এবার উত্তরাধিকারের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। রাজনৈতিক  মহলের ধারণা, ভারতের কংগ্রেস দলের মতোই তিনি ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে সামনে এনে দলের নেতৃত্ব গড়ে তুলতে চাইছেন।

দীর্ঘ নেতৃত্ব ও উত্তরাধিকার প্রশ্ন

১৯৮১ সালের ১৭ মে থেকে একটানা ৪৪ বছরেরও বেশি সময় আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন শেখ হাসিনা। এত দীর্ঘ নেতৃত্বের পরও উত্তরাধিকারের পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে তিনি কখনো কিছু জানাননি। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের সাংগঠনিক ভাঙনের অন্যতম কারণ হিসেবে উত্তরাধিকার–সংক্রান্ত দুর্বলতাকে চিহ্নিত করা হচ্ছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার দলের কার্যক্রমও নিষিদ্ধ রেখেছে।

শেখ হাসিনা এখন ভারতের মাটিতে অবস্থান করছেন, কঠোর নিয়ন্ত্রণের মধ্যে। বয়সের চাপ ও পরিস্থিতির বাস্তবতায় তাকে উত্তরাধিকার নিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে। চলতি মাসেই তিনি ৭৮ বছরে পা দেবেন।

জয় ও পুতুলের ভূমিকা

বিবিসি বাংলার অনুসন্ধান অনুযায়ী, শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলকে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে নেতৃত্বে আনার পরিকল্পনা করেছেন। এর পাশাপাশি শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকেও গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যাবে।

জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করে আন্তর্জাতিক অঙ্গনে দলের পক্ষে বক্তব্য দিচ্ছেন। অন্যদিকে পুতুল মায়ের কাছেই থেকে রাজনৈতিক কার্যক্রমে সরাসরি যুক্ত হচ্ছেন—ভাষণের খসড়া তৈরি, বৈঠক আয়োজন, কর্মসূচি নির্ধারণসহ নানা কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন।

কেন রাজনীতিতে এলো পুতুল

২০২৫ সালের জুলাইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়। এর পেছনে ছিল বাংলাদেশের আপত্তি, কাজের অনাগ্রহ এবং দুর্নীতি দমন কমিশনের তদন্ত–সংক্রান্ত অভিযোগ। ফলে হু–তে ফেরার পথ বন্ধ হয়ে যায় তার। এ অবস্থায় তিনি পূর্ণসময়ের জন্য রাজনীতিতে যুক্ত হয়েছেন।

দলে প্রতিক্রিয়া

আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিষয়টি সম্পর্কে অবহিত থাকলেও প্রকাশ্যে কেউ মন্তব্য করতে চাননি। সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আরাফাত বলেন, বর্তমানে দলের প্রধান লক্ষ্য হলো গণতন্ত্র পুনরুদ্ধার, নেতৃত্ব বণ্টন এখন অগ্রাধিকারের বিষয় নয়।

ভারতের কংগ্রেসে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে সামনে রেখে নেতৃত্ব গড়ে তোলা হচ্ছে। শেখ হাসিনাও সেই মডেল অনুসরণ করছেন বলে বিশ্লেষকদের ধারণা। গান্ধী পরিবারের সঙ্গে হাসিনার দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কও রয়েছে।

শেখ হাসিনা এখনো ভারত থেকেই দল পরিচালনা করছেন। জয় যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক প্রচারে মনোযোগ দিচ্ছেন, আর পুতুল দিল্লি থেকে সরাসরি সংগঠনের কাজে যুক্ত। অন্যদিকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কার্যত উপেক্ষিত হয়ে পড়েছেন; বরং আসাদুজ্জামান খান কামাল, আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম ও জাহাঙ্গীর কবির নানকের ওপরই বেশি ভরসা করছেন হাসিনা।

৭৬ বছরের বেশি পুরনো আওয়ামী লীগ এখন বড় সংকটের মুখে। তবে সব চ্যালেঞ্জের মধ্যেও নেতৃত্বের রাশ এখনো দৃঢ়ভাবে শেখ হাসিনার পরিবারের হাতেই রয়ে গেছে।

সূত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au