নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর- রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম ইয়ামিন (২৩)। এ ঘটনায় ফাহিম (২৩) নামে আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চন্দ্রিমা মডেল টাউন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) আবদুল আলিম জানান, ইয়ামিনের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। বিকেলে চন্দ্রিমা মডেল টাউন এলাকায় মো. আলিফ নামে এক যুবকের মোবাইল ফোন ছিনিয়ে নেয় ইয়ামিন ও ফাহিম। এ সময় আলিফের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে দুজনকে ধরে মারধর শুরু করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। আহত ফাহিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
পরিদর্শক আবদুল আলিম আরও জানান, ছিনতাই হওয়া মোবাইল ফোনটি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী আলিফ মোহাম্মদপুর থানায় মামলা করেছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au