লিড নিউজ

সংখ্যালঘুদের ওপর বেশির ভাগ হামলা রাজনৈতিক কারণে

  • 1:38 pm - September 09, 2025
  • পঠিত হয়েছে:১১৬ বার
বাংলাদেশে গত কয়েক দশকে বহুবার হামলা বা আক্রমণের শিকার হয়েছেন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা। ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর- দেশের মোট জনসংখ্যার প্রায় ৮ শতাংশ সংখ্যালঘু। কিন্তু রাজনৈতিক দলগুলো কেবল রাজনৈতিক স্বার্থে তাদের ব্যবহার করে আসছে— অথচ তাদের ন্যায্য অধিকার রক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ অভিযোগ তুলে এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংখ্যালঘু অধিকার আন্দোলনের নেতারা।

তাঁরা জানিয়েছেন, সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত না হলে নির্বাচনে ভোট বর্জনের মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। পাশাপাশি, ১১ সেপ্টেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে ‘আমরণ গণ–অনশন’ কর্মসূচি শুরু করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংখ্যালঘু অধিকার আন্দোলনের নেতারা।
সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি লিংকন দত্ত ও শ্রীনন্দ দাশ লিখিত বক্তব্য পাঠ করেন।

তাঁরা বলেন, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে দেশের ৮ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায় রাজপথে ছিল। কিন্তু ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই সংখ্যালঘুদের ওপর সহিংস নির্যাতন শুরু হয়েছে, যা এখনো অব্যাহত।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের নতুন ‘অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫’ বাংলাদেশের সংখ্যালঘুদের দেশত্যাগের প্রবণতাকে আরও উসকে দেবে।

সংগঠনের নেতারা অভিযোগ করে বলেন, গত বছরের ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁদের বৈঠক হয়েছিল। সে সময় তিনি সংখ্যালঘুদের ক্ষতিপূরণসহ আট দফা দাবি বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এক বছর পার হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

সংখ্যালঘু অধিকার আন্দোলনের নেতারা সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট করে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ না নিলে তাঁরা কঠোর আন্দোলনে নামবেন।

আট দফা দাবি

সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত আট দফা দাবির মধ্যে রয়েছে—

  1. সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন
  2. সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় গঠন
  3. সংখ্যালঘু কমিশন ও বিচার ট্রাইব্যুনাল গঠন করে সাম্প্রদায়িক হামলার বিচার নিশ্চিত করা
  4. আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন
  5. পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন
  6. সংসদ ও জনপ্রতিনিধিত্বশীল সব সংস্থায় সংখ্যালঘুদের অংশীদারত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা
  7. শারদীয় দুর্গাপূজায় ৫ দিন, ইস্টার সানডে ১ দিন, প্রবারণা পূর্ণিমায় ১ দিন ও বৈসাবিতে ১ দিন সরকারি ছুটি ঘোষণা
  8. ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের ক্ষতিপূরণ প্রদান

সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষার্থী প্রতিনিধি সুস্মিতা কর বলেন,
“এক বছর ধরে অনেকেই বলছে, সংখ্যালঘুরা নিজেদের আর বাংলাদেশের নাগরিক বলে ভাবছে না। যখন প্রতিদিনই তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে তারা নিরাপদ নয়, তখন তারা কিভাবে বিশ্বাস করবে যে এই দেশ তাদের?”

সংখ্যালঘু অধিকার আন্দোলনের এই ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। রাজনৈতিক দলগুলো সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে আসন্ন নির্বাচনসহ দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশ বড় ধরনের অনিশ্চয়তায় পড়তে পারে।

 

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au