বাংলাদেশ

নুরাল পাগলার মাজারে হামলা: ইমামসহ ১৮ জন গ্রেপ্তার

  • 5:48 pm - September 09, 2025
  • পঠিত হয়েছে:২৪ বার
নুরুল হক ওরফে নুরাল পাগলার বাড়ি ও দরবারের ভেতর শুক্রবার হামলা চালিয়ে ভাঙচুর করা হয় । ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর- বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দে নুরাল পাগলার মাজারে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, কবর থেকে মরদেহ উত্তোলন ও পুড়িয়ে ফেলার ঘটনায় স্থানীয় এক মসজিদের ইমামসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়ালন্দে সংঘটিত ভয়াবহ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ১৮ জনের মধ্যে স্থানীয় মসজিদের ইমাম লতিফ হুজুরও রয়েছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার ভোরে তাকে মানিকগঞ্জের চর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা মো. আজাদ মোল্লা (৫৫) সোমবার রাতে একটি মামলা দায়ের করেছেন। মামলায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লাশ উত্তোলন ও হত্যার অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। তারা দরবারে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর করে। এ সময় নুরাল পাগলার ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হন এবং উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয় ও সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। এতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হন। হামলাকারীরা পরে কবর থেকে নুরাল পাগলার মরদেহ তুলে পুড়িয়ে ফেলে, যা সারাদেশে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় আরও অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে এবং দোষীদের আইনের মুখোমুখি করা হবে।

এই শাখার আরও খবর

জরুরি রোগ নির্ণয়ে চিকিৎসকদের ছাড়িয়ে এআই

মেলবোর্ন, ২ মে- জীবন-মৃত্যুর সংকটময় মুহূর্তে রোগ নির্ণয়ের ক্ষেত্রে চিকিৎসকদের তুলনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আরও নির্ভুল হতে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে।…

শেষ ম্যাচেও বাংলাদেশের একই দল

মেলবোর্ন, ২ মে- বাংলাদেশ ও নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল-এর মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ সামনে রেখে দলে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তৃতীয় ও…

ট্রাম্প কি মানসিকভাবে সুস্থ, প্রশ্ন উঠল কংগ্রেসে

মেলবোর্ন, ২ মে-  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর মানসিক স্থিতিশীলতা নিয়ে কংগ্রেসে প্রশ্ন তোলায় নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। ওয়াশিংটনে এক শুনানিতে ডেমোক্র্যাট আইনপ্রণেতা সারা জ্যাকোবস…

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

মেলবোর্ন, ২ মে- দেশে হাম পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে…

লিমনের পর এবার বৃষ্টির মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২ মে- যুক্তরাষ্ট্রে আলোচিত দ্বৈত হত্যাকাণ্ডে বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি-র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে একই ঘটনায় জামিল আহমেদ লিমন-এর মরদেহও উদ্ধার…

শিশুহত্যা ঘিরে দাঙ্গা, অ্যালিস স্প্রিংসে মদ বিক্রি বন্ধে কড়া বিধিনিষেধ

মেলবোর্ন, ২ মে- অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস শহরে পাঁচ বছর বয়সী আদিবাসী শিশু কুমানজাই লিটল বেবি হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au