ভারতের পর্যটক ভিসা চালু হতেই বাংলাদেশজুড়ে আবেদনকারীদের ঢল কেন
মেলবোর্ন, ২ জুলাই- দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত পর্যটক ভিসা চালু করার পর দেশজুড়ে ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রগুলোতে আবেদনকারীদের উপচে পড়া ভিড়…
মেলবোর্ন, ১০ সেপ্টেম্বর- কায়রোতে নতুন চুক্তি স্বাক্ষর, গ্রোসি বললেন ‘সঠিক পথে পদক্ষেপ’
ইরান আবারও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা শুরু করেছে। গতকাল মঙ্গলবার মিসরের কায়রোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি একটি নতুন সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন।
গ্রোসি একে “সঠিক পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ” বলে উল্লেখ করেন।
এটি ছিল ইরান–ইসরায়েল যুদ্ধ-পরবর্তী সময়ে আইএইএ-এর সঙ্গে তেহরানের প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর পরপরই তেহরান সংস্থাটির সহযোগিতা স্থগিত করে এবং পরিদর্শকরা দেশ ত্যাগ করেন।
পরে গত মাসে সংক্ষিপ্ত সময়ের জন্য একটি দল ফিরে এসে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি পরিবর্তন তদারকি করে। তবে ফোর্ডো ও নাতাঞ্জসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে প্রবেশাধিকার দেওয়া হয়নি।
ইরানের সহযোগিতা স্থগিতের প্রেক্ষাপটে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করে। তাদের দাবি, ইরান ২০১৫ সালের পরমাণু চুক্তির শর্ত ভঙ্গ করেছে। তবে তেহরান একে “অবৈধ” বলে প্রত্যাখ্যান করে এবং সতর্ক করে যে ভবিষ্যতের আলোচনায় ইউরোপীয় দেশগুলো বাদ পড়তে পারে।
চুক্তি স্বাক্ষরের পর ইরানি মন্ত্রী আরাঘচি বলেন,
“অবৈধ হামলার পর নতুন বাস্তবতায় আমাদের সহযোগিতা নতুন কাঠামোর মধ্যে হবে। আমরা অধিকার রক্ষা করছি, পাশাপাশি একটি সম্মত কাঠামোর মাধ্যমে সংস্থাটির সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি।”
তিনি আরও জানান, এ সহযোগিতা কাঠামো ইরানের জাতীয় সংসদের আইন অনুযায়ী তৈরি, যেখানে পূর্বে আইএইএ-এর সঙ্গে স্বাভাবিক সহযোগিতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
ইরান সব সময় দাবি করে এসেছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, তবে পশ্চিমা দেশগুলোর অভিযোগ, তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে—যা ইরান বরাবরই অস্বীকার করে আসছে।
আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন,
“এই সমঝোতা সঠিক পথে একটি পদক্ষেপ। এটি এমন একটি দরজা যা আমরা এখন খুলে দিচ্ছি।”
বৈঠকে উপস্থিত মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলআত্তি আশা প্রকাশ করেন যে এই চুক্তি দুই পক্ষের মধ্যে নিরাপত্তা ইস্যুতে আরও স্বচ্ছ ও কার্যকর সম্পর্কের সূচনা করবে।
এ সফরে ইরানি মন্ত্রী ও আইএইএ প্রধান মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি-র সঙ্গেও সাক্ষাৎ করেন। সিসি বলেন,
“এটি আলোচনার টেবিলে ফিরে আসা এবং ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ সমাধানের পথ প্রশস্ত করতে পারে।”
সূত্র : এএফপি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au