সর্বশেষ

বাংলাদেশের মিডল অর্ডাররা ঘুরে দাঁড়াবে: লিটন দাস

  • 6:13 am - September 11, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১-এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হংকংয়ের মোকাবেলা করবে টাইগাররা।

বেশ কিছু দিন ধরেই আলোচনায় বাংলাদেশের ব্যাটিং। বিশেষ করে বড় শট খেলতে না পারায় বারবার সমালোচনায় পড়তে হয় টাইগারদের। লিটন অবশ্য মনে করেন, ছক্কা মারার চেয়ে স্মার্ট ক্রিকেট খেলাটা বেশি গুরুত্বপূর্ণ।

আবুধাবিতে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে আপনি যখন বড় বড় ছয় মারবেন এটা একটা প্লাস পয়েন্ট। আপনি জানেন যেকোনো বিপদে, পরিস্থিতি থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। আমার মনে হয় আমাদেরকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে, শুধু ছয় মারার চেষ্টার থেকে, আপনাকে এটা বুঝতে হবে প্রতি ম্যাচে ছয় মারলেই চলবে না। আপনাকে বুঝতে হবে বাউন্ডারি কতখানি আছে, প্রতিপক্ষ কেমন।

গত নেদারল্যান্ডস সিরিজে দুটি ম্যাচেই বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। একটি ম্যাচ আট উইকেটে এবং আরেকটি ম্যাচ ৯ উইকেটে জয় লাভ করে লিটনের দল। যে কারণে প্রথম দুটি ম্যাচে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটিংয়ের সুযোগ পায়নি। লিটনের বিশ্বাস দলের প্রয়োজনের সময়ে জ্বলে উঠবে বাংলাদেশের মিডল অর্ডার।

তিনি বলেন, ‘আপনি কয়েকটা গেইম যদি দেখেন সাম্প্রতিক সময়ে—আমরা টপ অর্ডাররা খুব ভালো পারফর্ম করেছি। মিডল অর্ডারের হাতে খুব বেশি একটা দায়িত্ব আসেনি। আমি বিশ্বাস করি মিডল অর্ডারের হাতে যখনই দায়িত্ব আসবে তারা ঘুরে দাঁড়াবে। আগেও করেছে এবং তারা করে দেখাবে।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au