খেলা

ম্যাচ হেরেও শিষ্যদের প্রশংসায় ভাসালেন ব্রাজিল কোচ

  • 6:57 am - September 11, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
বলিভিয়ার কাছে ১-০ গোলে হেরেছে সেলেসাওরা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ সেপ্টেম্বর-বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে বলিভিয়ার কাছে হেরেছে ব্রাজিল। তাদের ভুগিয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে অত্যধিক উচ্চতায় অবস্থিত মাঠের আবহাওয়া। তবে হার নিয়ে বিচলিত নন কোচ কার্লো আনচেলত্তি। বরং শিষ্যদের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন তিনি।

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে সমুদ্রপৃষ্ট থেকে চার হাজার ১০০ মিটার উচ্চতায় অবস্থিত এল আলতোর মিউনিসিপাল স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ১-০ গোলে হেরে যায় তারা।

ম্যাচ শেষে অবশ্য শিষ্যদের নিয়ে কোনো রকম বিরক্তি প্রকাশ করেননি আনচেলত্তি। উল্টো প্রশংসা করে বলেন, ‘আজকের ম্যাচের ইতিবাচক দিক হলো, আমি দলের, খেলোয়াড়দের প্রচেষ্টা দেখেছি, কারণ এখানে খেলা খুব কঠিন। যেটা সবাই জানে। খেলোয়াড়রা অনেক চেষ্টা করেছে, ম্যাচটা কৌশলগত ও শারীরিকভাবে খুব জটিল ছিল, খুব কঠিন।’

২০২৬ বিশ্বকাপের টিকেট আগেই নিশ্চিত হওয়ায়, ম্যাচটি ব্রাজিলের জন্য ছিল নিজেদের আরও গুছিয়ে নেয়ার। যার কারণে চিলির বিপক্ষে ৩-০ জয়ের ম্যাচের দল থেকে শুরুর একাদশে অনেক পরিবর্তন আনেন আনচেলত্তি। উদ্দেশ্য সবাইকে খেলার সুযোগ করে দেওয়া।

আনচেলত্তি বলেন, ‘আমি সবাইকে খেলার সুযোগ দিতে চেয়েছিলাম, কারণ এই সপ্তাহে তারা দারুণ কাজ করেছে এবং চিলির বিপক্ষে ভালো খেলেছে। যারা ভালো কাজ করেছে, এই ম্যাচে আমি তাদের খেলাতে চেয়েছি।

১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের টেবিলে পাঁচে থেকে বিশ্বকাপ বাছাইয়ের যাত্রা শেষ করেছে ব্রাজিল।

এই শাখার আরও খবর

ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা গেলেন তরুণ ক্রিকেটার হৃদয়

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়কে। তবে রাজধানীতে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যাকিউট মায়েলয়েড…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

তুরস্কে সড়ক দুর্ঘটনায় গোলরক্ষক আন্দ্রে ওনানা

তুরস্কে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে স্বস্তির বিষয় হলো, ক্যামেরুনের এই গোলরক্ষক ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au