সর্বশেষ

এশিয়া কাপে বাংলাদেশ অনেক দুর যাবে: বিসিবি সভাপতি

  • 7:31 am - September 11, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
. ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ সেপ্টেম্বর-এশিয়া কাপ মানেই নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা বাংলাদেশের জন্য। লাল-সবুজের জার্সিধারীরা আগেও তিনবার ফাইনালে উঠলেও শিরোপা ছোঁয়া হয়নি তাদের।

এবার সেই অপূর্ণতা পূরণের লক্ষ্যেই লিটন দাসদের যাত্রা শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
আজ আসরে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।

এর আগে আশাবাদী বার্তা দিয়েছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বিসিবির রান স্কোরিং কর্মশালায় তিনি বলেন, ‘এই ফরম্যাটে কিছু বলা কঠিন।

তবে আমি বিশ্বাস করি বাংলাদেশ অনেক দূর যাবে। দলটাকে নিয়ে আমি সত্যিই আত্মবিশ্বাসী।

তিনি আরও ব্যাখ্যা করেন, ছোট ছোট পার্থক্যই আসল সাফল্য এনে দিতে পারে। তার ভাষায়, ‘ব্যাটিং-বোলিং প্রায় সবারই সমান মানের। কিন্তু উইকেটের মাঝে দৌড়ে যদি আমরা বাড়তি ১৫ রান নিতে পারি, কিংবা ফিল্ডিংয়ে ১০ রান বাঁচাতে পারি— সেই অতিরিক্ত ২৫ রানই ম্যাচের ভাগ্য বদলে দেবে।

টানা তিন সিরিজ জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ এবার এশিয়া কাপে নামছে। প্রথম চ্যালেঞ্জ হংকংয়ের বিপক্ষে। তুলনামূলক দুর্বল এই প্রতিপক্ষের বিপক্ষে জয় পেলে বাংলাদেশ সহজেই পরবর্তী ধাপে পৌঁছে যাবে।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au