সর্বশেষ

শীর্ষস্থান হারালো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

  • 7:42 am - September 11, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার
ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরে শীর্ষস্থান হারালো আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ সেপ্টেম্বর-২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হারের মূল্য চুকাতে হচ্ছে আর্জেন্টাইনদের। লিওনেল স্কালোনির দল আগামী হালনাগাদ ফিফা র‌্যাঙ্কিংয়ে আড়াই বছর ধরে নিজেদের আয়ত্বে রাখা শীর্ষস্থান হারাতে যাচ্ছে।

ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে হারার পর নিশ্চিত হলো, সেপ্টেম্বরের কাট-অফে আর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকছে না আলবিসেলেস্তেরা। এ নিয়ে স্কালোনির অধীনে নবম পরাজয়ও হলো এটি।

এননার ভ্যালেন্সিয়ার একমাত্র পেনাল্টি গোলে ম্যাচ জিতে নেয় স্বাগতিক ইকুয়েডর। ফলস্বরূপ, এপ্রিল ২০২৩ থেকে আড়াই বছরেরও বেশি সময় ধরে ধরে রাখা প্রথম স্থানের আসন ছেড়ে দিতে হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। নতুন তালিকায় স্পেন উঠে যাবে এক নম্বরে, আর ফ্রান্স থাকবে দুই নম্বরে। আর্জেন্টিনা নেমে যাবে তিনে।

তবে কিছু ভক্ত খুশিও হতে পারে কারণ ইতিহাস বলছে, ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে গিয়ে কেউ চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০২২ কাতার বিশ্বকাপে যেমন শীর্ষ দল ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয়। সেদিক থেকে দেখলে, প্রথম স্থান হারানো আর্জেন্টিনার জন্য আশীর্বাদই হতে পারে।

তবে আবার শীর্ষে ফেরার সুযোগ রয়েছে। স্কালোনির দল চাইলে খুব শিগগিরই হারানো আসন ফিরে পেতে পারে। অক্টোবরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা ভেনিজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। অন্যদিকে স্পেন ও ফ্রান্স ইউরোপীয় কোয়ালিফায়ারে পয়েন্ট তুলতে পারবে, যদিও হোঁচট খেলে আর্জেন্টিনার জন্য আবার শীর্ষে ফেরার দরজা খুলে যাবে।

ফিফা র‌্যাঙ্কিংয়ের আনুষ্ঠানিক হালনাগাদ প্রকাশ হবে আগামী ১৭ সেপ্টেম্বর।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au