সর্বশেষ

৪৬ লাখ টাকায় কলা কিনে বিপাকে বিসিসিআই

  • 6:37 pm - September 11, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ সেপ্টেম্বর-খেলোয়াড়দের জন্য একেবারে প্রয়োজনীয় এক খাবার কলা। সেটি কিনতে গিয়ে কলার বিল কত হতে পারে? ৫০০, ৫ হাজার বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা? কিন্তু উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন নাকি দেখিয়েছে একেবারে ৩৫ লাখ রুপি (প্রায় ৪৬ লাখ টাকা)! হ্যাঁ, ভুল পড়েননি—কলার খাতেই লাখ লাখ উড়ে গেছে। আর এই অস্বাভাবিক খরচের অভিযোগেই উত্তরাখণ্ড হাইকোর্ট এবার বিসিসিআইকে জবাবদিহির নোটিশ ধরিয়ে দিয়েছে।

ভারতের উত্তরাখণ্ড হাইকোর্ট রাজে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব উত্তরাখণ্ডের (সিএইউ) আর্থিক অনিয়মের অভিযোগে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-কে নোটিশ জারি করেছে। অভিযোগ উঠেছে—খেলোয়াড়দের খাবারের নামে বিপুল অঙ্কের অর্থ গায়েব করা হয়েছে, যার মধ্যে শুধু কলার খরচ দেখানো হয়েছে প্রায় ৩৫ লাখ রুপি (প্রায় ৪৬ লাখ টাকা)।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সিএইউর অডিট রিপোর্টে দাবি করা হয়েছে ২০২৪-২৫ অর্থবছরে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য বরাদ্দ প্রায় ১২ কোটি রুপির (প্রায় ১৫.৮ কোটি টাকা) অপব্যবহার হয়েছে। অডিটে দেখা গেছে, শুধু ইভেন্ট ম্যানেজমেন্টের খরচ দেখানো হয়েছে ৬.৪ কোটি রুপি (৮.৪ কোটি টাকা) এবং টুর্নামেন্ট ও ট্রায়াল খাতে ব্যয় দেখানো হয়েছে ২৬.৩ কোটি রুপি (৩৪.৬ কোটি টাকা), যা আগের বছরের ২২.৩ কোটি রুপি (২৯.৩ কোটি টাকা) থেকে অনেক বেশি।

দেরাদুনের বাসিন্দা সঞ্জয় রাওয়াতসহ একাধিক ব্যক্তি এ নিয়ে হাইকোর্টে রিট করেন। তাদের অভিযোগ, খাবারের নামে কোটির পর কোটি টাকা তোলা হলেও খেলোয়াড়রা সেসব সুবিধা কখনোই পাননি। এ নিয়ে হাইকোর্টে শুনানি আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au