সর্বশেষ

সিপিএলে প্লে অফ নিশ্চিত করেছে সাকিবের এন্টিগা

  • 6:46 pm - September 11, 2025
  • পঠিত হয়েছে:৬১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ সেপ্টেম্বর-ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে একদমই সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। মাত্র দুই বল খেলেই এক রানে বিদায় নিতে হয়েছে তাকে।

তবে হতাশার মাঝেও হাসির উপলক্ষ এনে দিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। প্রথমবারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে দলটি।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ১০০ রানের টার্গেট তাড়া করতে নেমে বিপাকে পড়ে অ্যান্টিগা। মাত্র ২৪ রানে হারায় চার উইকেট।

সেই চাপের মুহূর্তে নামেন সাকিব। ইমরান তাহিরের হ্যাটট্রিক বল সামলে সিঙ্গেল নিলেও বেশিক্ষণ টিকতে পারেননি।
মঈন আলীর ডেলিভারিতে রিভার্স সুইপ খেলতে গিয়ে শরীরে বল লাগে। রিভিউতে ধরা পড়েন, এলবিডব্লিউ হয়ে ফেরেন সাজঘরে।
তবে দলের ভরসা হয়ে দাঁড়ান আমির জাঙ্গু। ৫৭ বলে অপরাজিত ৫১ রানে দলকে জয় এনে দেন তিনি। সঙ্গ দেন ফ্যাবিয়েন অ্যালেন (১৪ বলে ১৫*)। শেষ পর্যন্ত চার উইকেটে ম্যাচ জিতে নেয় অ্যান্টিগা। এই জয়ে ইতিহাসে প্রথমবারের মতো প্লে-অফের টিকিট কাটলো সাকিবের দল।

এর আগে বল হাতে চার ওভারে ২৮ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন সাকিব। দ্বিতীয় ওভারে গুঁড়াকেশ মোতিকে স্টাম্পিং করিয়ে নিজের ৫০৪তম টি-টোয়েন্টি উইকেট শিকার করেন তিনি। যদিও প্রথম ওভারে বেশ খরুচে ছিলেন এই অলরাউন্ডার।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au