সর্বশেষ

অবশেষে নেপাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল ও সাংবাদিকরা

  • 7:08 pm - September 11, 2025
  • পঠিত হয়েছে:৫৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ সেপ্টেম্বর-নেপালে চলমান অস্থিরতার মধ্যে বাংলাদেশ ফুটবল দল ও সাংবাদিকরা নেপাল থেকে ঢাকায় ফিরে আসছেন বাংলাদেশ বিমানবাহিনীর পাঠানো বিশেষ একটি বিমানে করে।

সফর শুরুর আগে কেউ হয়তো ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেননি, তাদের যাত্রাটা এমন হতে চলেছে। বাংলাদেশ দলের নেপাল সফর ছিল ২ ম্যাচের, তার প্রথমটা গোলশূন্য ড্র করে দল প্রস্তুতি নিচ্ছিল পরের ম্যাচের।

এরপরই বদলে গেল পরিস্থিতি, নেপালের জেন-জি বিক্ষোভ চূড়ান্ত রূপ নিল। বাংলাদেশ-নেপালের দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল গত মঙ্গলবার, তবে সেটা বাতিল করতে হলো শেষমেশ। পরিস্থিতিটা যদি সেখানেই থেমে থাকত, তাহলে বাংলাদেশ দল এতক্ষণে ঢাকাতেই থাকত।

কিন্তু সেটা সেখানেই থেমে যায়নি। দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হলেন। সঙ্গে সঙ্গে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরও বন্ধ করে দিতে হলো। সেদিনই বাংলাদেশ দলের ঢাকায় ফেরার কথা ছিল। বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার ফলে জামালদের দেশে ফেরাও যায় আটকে। দুটো দিন এরপর কেটেছে উৎকণ্ঠায়।

অবশেষে কাল রাতে দিকে অনিশ্চয়তা কাটতে শুরু করে। বিমানবাহিনীর একটি বিমানে দেশে ফিরবেন সবাই, এটা নিশ্চিত হয়। বাংলাদেশ দলকে নিয়ে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের (আনফা) একটি বাস পুলিশ ও সেনাবাহিনীর প্রহরায় বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট স্থানীয় সময় ১১টা ৪৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছায়।

ঢাকা থেকে বাংলাদেশ বিমানবাহিনী বিশেষ একটি ফ্লাইট পাঠাচ্ছে নেপালে। সেটি সেখানে পৌঁছে ইঞ্জিন বন্ধ করবে না, পৌঁছেই সবাইকে বিমানে তুলে রওয়ানা হবে দেশের উদ্দেশে।

সবাইকে আগে থেকেই নির্দেশনা দেওয়া ছিল, যেন ৯টার মধ্যে ইমিগ্রেশনের কাজ শেষ করে সেখানে প্রস্তুত থাকেন। বাংলাদেশ দল সে নির্দেশনা মেনে এখন বিমানের অপেক্ষায়।

নেপালে বাংলাদেশের হাইকমিশনার শফিকুর রহমান বাংলাদেশ দলকে বিদায় জানাতে বিমানবন্দরে আসেন।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au