সর্বশেষ

হংকংকে হারিয়ে যা বললেন লিটন দাস

  • 8:29 am - September 12, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ সেপ্টেম্বর-আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেওয়ার পর দলের নেতৃত্ব দেওয়া লিটন দাস জানালেন, টুর্নামেন্টে ভালো শুরুর গুরুত্বটাই ছিল সবচেয়ে বড় বিষয়।

৫৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন লিটন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রথম ম্যাচটা জেতা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা শেষ কয়েকটা সিরিজে ভালো খেলেছি, কিন্তু এশিয়া কাপে আলাদা চাপ থাকে। আজ আমরা খুব ভালো খেলেছি।

বাংলাদেশের বোলিং ইউনিটের প্রশংসা করে তিনি বিশেষভাবে উল্লেখ করেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের নাম। ২ উইকেট নেওয়া রিশাদ ফেরান গুরুত্বপূর্ণ ব্যাটার নিজাকাত খানকেও।

গত কয়েক বছরে আমাদের পেস বোলিং দারুণ উন্নতি করেছে। শুধু একজন লেগ স্পিনারের অভাব ছিল। রিশাদ সেটি পূরণ করেছে, সে সত্যিই ভালো করছে,’ বলেন লিটন।

এর আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান তোলে হংকং। নিজাকাত খান (৪২) আর অধিনায়ক ইয়াসিম মুর্তুজা (২৮) কিছুটা প্রতিরোধ গড়লেও বাংলাদেশি বোলাররা ছিলেন নিয়ন্ত্রিত। তানজিম হাসান সাকিব ২/২১, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ২ উইকেট হারালেও লিটন ও তাওহীদ হৃদয়ের ৯৫ রানের জুটি জয় এনে দেয় বাংলাদেশকে। অপরাজিত থাকা হৃদয় করেন ৩৫ রান।

পিচের অবস্থা নিয়েও কথা বলেন লিটন, ‘উইকেট কিছুটা ধীর ছিল। তাই মাঝের ওভারগুলোতে সাবধানে খেলতে হয়েছে। বড় মাঠের সুযোগ কাজে লাগিয়ে সিঙ্গেল-ডাবল ঘুরিয়ে খেলে এগিয়েছি।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au