সর্বশেষ

এশিয়া কাপে ওমানকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান

  • 7:53 am - September 13, 2025
  • পঠিত হয়েছে:১৮১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৩ সেপ্টেম্বর-এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান ৯৩ রানে হারিয়েছে ওমানকে। এতে করে জয় দিয়ে এবারের আসর শুরু করল সালমান আঘারের দল।

ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করে পাকিস্তান ৭ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে। মোহাম্মদ হারিসের ৬৬ রানের হাফ সেঞ্চুরি ছিল পাকিস্তানের সংগ্রহের মূল ভিত্তি। সঙ্গে ছিল মোহাম্মদ নাওয়াজের ১০ বলে ১৯ রানের একটি ক্যামিও ইনিংস। তবে, পাকিস্তানকে শুরুতে কিছুটা অস্বস্তিতে ফেলেছিল ওমানের বোলিং, কারণ ওপেনার সাইম আইয়ুব শূন্য রানে ফিরে যান।

পাকিস্তানের দ্বিতীয় উইকেটে শাহিবজাদা ফারহান ও মোহাম্মদ হারিস মিলে ৮৫ রান যোগ করেন। ফারহান ২৯ বলে ২৯ রান করে আউট হলেও, হারিস ৪৩ বলে ৬৬ রান করে ফিরে যান। পরপর দুই বলে হারিস এবং পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা আউট হয়ে গেলে পাকিস্তানের ব্যাটিং গতি কিছুটা থেমে যায়। শেষ পর্যন্ত, ফখর জামান ১৬ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। ওমানের হয়ে ৩টি করে উইকেট নেন ফয়সাল শাহ এবং আমির কালিম। একটি উইকেট নেন মোহাম্মদ নাদিম।

পাকিস্তানের দেয়া ১৬০ রানের টার্গেট তাড়া করতে নামা ওমান শুরু থেকেই অস্বস্তিতে পড়ে। সাইম এবং সুফিয়ান মুকিমের বোলিংয়ে ওমানের ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।

সাইম প্রথমে জোতিন্দার সিংকে (১) বোল্ড করেন, এরপর আমির কালিমকে (১৩) লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন। পাওয়ার প্লে’তে ২ উইকেট হারিয়ে ওমান মাত্র ৪০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। সুফিয়ান এবং মোহাম্মদ নাওয়াজের আক্রমণে ওমানের উইকেট পড়তে থাকে। ৪১ রানে তৃতীয় উইকেট হারানোর পর ওমান ৫১ রানের মধ্যে ৯ উইকেট হারায়।

মোহাম্মদ নাওয়াজ একটি এবং ফাহিম আশরাফ দুটি উইকেট নেন। শাহীন শাহ আফ্রিদি একটি উইকেট এবং একটি রান আউট করেন। ওমানের হয়ে সবচেয়ে বেশি ২৭ রান আসে হাম্মাদ মির্জার ব্যাটে। শেষদিকে শাকিল আহমেদ ১০ রান করেন। পাকিস্তানের হয়ে সাইম, সুফিয়ান এবং ফাহিম দুটি করে উইকেট নেন।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au