সর্বশেষ

ন্যাটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল

  • 10:51 am - September 14, 2025
  • পঠিত হয়েছে:১১৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ সেপ্টেম্বর-চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) প্রথম দুই ম্যাচে জয় পেলেও তৃতীয় ম্যাচে লিভারপুলের কাছে হেরে গিয়েছিল ১-০ গোলে। তবে চতুর্থ ম্যাচে এসে আবারও জয় পেল গানাররা। নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মিকেল আর্তেতার দল।

আর্সেনালের হয়ে দুই অর্ধে চমৎকার দুটি গোল করেন মার্তিন জুবিমেন্দি। জালের দেখা পেয়েছেন ভিক্তর ইয়োকেরেশও। এই মৌসুমে আর্সেনালে যোগ দিয়ে প্রথম তিন ম্যাচে কোনো গোল কিংবা অ্যাসিস্ট ছিল না জুবিমেন্দির। এবার এক ম্যাচেই দুই গোল করলেন স্প্যানিশ এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

৩২তম মিনিটে প্রথম গোল করেন জুবিমেন্দি। বক্সের বাইরে থেকে তার ক্ষিপ্র গতির ভলি প্রতিপক্ষের একজনের মাথায় লাগলেও জালে জড়ায়। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন আরেক নবাগত ইয়োকেরেশ। এই নিয়ে আর্সেনালের জার্সিতে তার গোল হলো তিনটি। ৭৯তম মিনিটে দলের হয়ে তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন জুবিমেন্দি। চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে উঠেছে তারা।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au