প্রবাস দর্পন

অ্যাডিলেডে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব উৎসব অনুষ্ঠিত

  • 11:27 pm - September 14, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
অ্যাডিলেডে ভক্তিময় আবহ শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব উৎসব অনুষ্ঠিত

মেলবোর্ন, ১৪ সেপ্টেম্বর- যুগপুরুষোত্তম, পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩৮তম আবির্ভাব তিথি উপলক্ষে গত শনিবার (১৩ সেপ্টেম্বর) অ্যাডিলেডে সৎসঙ্গ ওশেনিয়া কর্তৃক এক দিনব্যাপী অনাড়ম্বর কিন্তু গভীর আধ্যাত্মিক পরিবেশমণ্ডিত উৎসবের আয়োজন করা হয়। ভোর থেকে রাত পর্যন্ত ভক্তদের অংশগ্রহণে উৎসব প্রাঙ্গণ পরিণত হয় ভক্তি, প্রেম ও আনন্দের মিলনমেলায়।

অনুষ্ঠানের সূচনা হয় ভোর ৫টা ৩০ মিনিটে উষা কীর্তন বা নগর কীর্তনের মধ্য দিয়ে। মওসন লেকস মেইন ব্রিজ কার পার্ক থেকে একসাথে ভক্তরা নামসংকীর্তনে মেতে ওঠেন। পরবর্তীতে সকাল ৬টায় মওসন লেকসে অনুষ্ঠিত হয় সমবেত প্রার্থনা, যা ভোরবেলার নিস্তব্ধ পরিবেশে সবার অন্তরে বিশেষ আবেগের সঞ্চার করে।

দিনব্যাপী মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্কট মেমোরিয়াল হল, পোড়াকা, প্রাঙ্গণে। দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হয় শিশু সম্মেলন, যেখানে প্রবাসী অস্ট্রেলিয়ান শিশু-কিশোররা গল্প বলা, কীর্তন ও প্রার্থনার মধ্য দিয়ে তাদের ভক্তি প্রকাশ করে। শিশুদের নির্ভেজাল ভক্তি ও নিষ্পাপ কণ্ঠে গাওয়া কীর্তন উপস্থিত ভক্তদের গভীরভাবে আবেগাপ্লুত করে তোলে।

চিলড্রেন সৎসঙ্গের একাংশ

শিশু সম্মেলনের পর শুরু হয় মাতৃসম্মেলন, যা পরিচালনা করেন ডারউইন থেকে আগত আনুস্কা রায়। পারিবারিক ও সামাজিক জীবনে ঠাকুরের শিক্ষার প্রয়োগ এবং নারীর ভক্তিমূলক ভূমিকার গুরুত্ব নিয়ে মাতৃসম্মেলনে আলোচনা হয়।

এরপর বিকেলের আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে সংগীতাঞ্জলি। সংগীতাঞ্জলি পরিচালনা করেন অ্যাডিলেডের সঞ্চিতা মণ্ডল। ভক্তিমূলক গান ও সুরেলা কণ্ঠে হলঘর প্রতিধ্বনিত হয়ে ওঠে, ভক্তরা সমস্বরে নামগান করে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাউথ অস্ট্রেলিয়ার সম্মানিত সংসদ সদস্য মাইকেল এডিশন ব্রাউন এম পি।

সন্ধ্যা ৭টায় প্রদীপ প্রজ্জলন ও বন্দে পুরুষোত্তম ধ্বনির মধ্যে দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাউথ অস্ট্রেলিয়ার সম্মানিত সংসদ সদস্য মাইকেল এডিশন ব্রাউন এম পি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “বর্তমান বিশ্বের নানা প্রেক্ষাপটে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ অত্যন্ত সময়োপযোগী এবং মানবতার সঠিক দিশা দেখাতে সক্ষম।”

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রিসবেন থেকে আগত ড: অমল চক্রবর্তী।

প্রায় ২৫০ জন ভক্তের উপস্থিতিতে এ উৎসব এক অনন্য আধ্যাত্মিক পরিবেশে পরিণত হয়। ভক্তরা দূর-দূরান্ত থেকে উপস্থিত হয়েছিলেন, বিশেষ করে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট ও টেরিটরি থেকে আগত অতিথিরা অনুষ্ঠানে প্রাণের সঞ্চার করেন। অ্যাডিলেডের স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরাও সক্রিয়ভাবে অংশ নেন, যা উৎসবকে আরও বর্ণময় করে তোলে।

কীর্তন, ও ভক্তিমূলক সংগীতে মুখর অ্যাডিলেড সৎসঙ্গ প্রাঙ্গণ

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে। এরপর সকল ভক্তদের মধ্যে আনন্দবাজারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সিডনি থেকে আগত সহ-প্রতি ঋত্বিক ড: সুভাষ নন্দী উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই দিনব্যাপী আয়োজন অ্যাডিলেডকে পরিণত করেছিল এক পূর্ণ আধ্যাত্মিক মহোৎসবে, যেখানে প্রেম, ভক্তি ও ঠাকুরের আদর্শের আলোয় ভরে ওঠে প্রতিটি মুহূর্ত।

এই শাখার আরও খবর

প্রধানমন্ত্রী হওয়ার আত্মবিশ্বাস পলিন হ্যানসনের, মুসলিম অভিবাসন নিয়ে ফের বিতর্কিত মন্তব্য

মেলবোর্ন, ২১ জুলাই: অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশন-এর নেতা সিনেটর পলিন হ্যানসন বলেছেন, সুযোগ পেলে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। একই…

আইএসে যোগদানের অভিযোগে অভিযুক্ত রায়ান এল হৌলি কঠোর শর্তে জামিন পেলেন

মেলবোর্ন, ২০ জুলাই-  অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা এবং ইসলামিক স্টেট (আইএস) সংগঠনে যোগদানের অভিযোগে অভিযুক্ত রায়ান এল হৌলিকে কঠোর শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিনের অন্যতম…

বিতর্কের মধ্যেই বার্নাবি জয়েসের সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন উড়িয়ে দিলেন পলিন হ্যানসন

মেলবোর্ন, ১৯ জুলাই- অস্ট্রেলিয়ার ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসন তার সঙ্গে দলের সংসদ সদস্য বার্নাবি জয়েসের সম্পর্কের অবনতি নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন সরাসরি নাকচ করে…

সিডনিতে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত

মেলবোর্ন, ১৯ জুলাই: সিডনিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (JHAAA)-এর বহুল প্রতীক্ষিত রিইউনিয়ন ২০২৬। শনিবার (১৮ জুলাই) নিউ সাউথ ওয়েলসের ওয়েন্টওয়ার্থভিলের…

জাপানের গোয়েন্দা সংস্কারকে স্বাগত জানানো উচিত অস্ট্রেলিয়ার, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা

মেলবোর্ন, ১৮ জুলাই- জাপানের গোয়েন্দা কাঠামোতে বড় ধরনের সংস্কার আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে এবং বিশেষ করে অস্ট্রেলিয়ার সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় ও কৌশলগত…

অভিবাসন নিয়ে বিতর্কিত মন্তব্যে সমালোচনায় অস্ট্রেলিয়ার সিনেটর পলিন হ্যানসন

মেলবোর্ন, ১৭ জুলাই- অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশন–এর নেতা সিনেটর পলিন হ্যানসন অভিবাসন এবং মুসলিম সম্প্রদায়কে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করে নতুন করে সমালোচনার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au