বাংলাদেশ

ঢাবি নির্বাচনে জামায়াতপন্থীদের জয়: ভারতকে সতর্ক করলেন শশী থারুর

  • 2:29 am - September 16, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর এই প্রথম কোনো ইসলামপন্থী ছাত্র সংগঠন এই প্রভাবশালী সংগঠনের নিয়ন্ত্রণ নিল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর- ভারতের কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর সতর্ক করেছেন যে, বাংলাদেশ থেকে আসা রাজনৈতিক ভূমিকম্পকে অবহেলা করার সুযোগ ভারতের নেই। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামায়াতে ইসলামীপন্থী ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করেছে।

থারুর এনডিটিভিতে লেখা এক মতামত কলামে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামায়াতে ইসলামী (জেইআই)-এর ছাত্র সংগঠন বিপুল ভোটে জয় পেয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর এই প্রথম কোনো ইসলামপন্থী ছাত্র সংগঠন এই প্রভাবশালী সংগঠনের নিয়ন্ত্রণ নিল।” তিনি এটিকে শুধু একটি ক্ষণস্থায়ী ঘটনা নয় বরং ভারতের সীমান্তের ওপারেও প্রভাব ফেলতে পারে এমন এক রাজনৈতিক ভূকম্পনের পূর্বাভাস হিসেবে আখ্যা দেন।

পুরনো দুই দলের প্রতি প্রত্যাখ্যান

থারুরের মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ফলাফল মূলত বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক শক্তি—আওয়ামী লীগ ও বিএনপির প্রতি এক ধরনের প্রত্যাখ্যান। তিনি লেখেন, “দুটো দলই ন্যায় বা অন্যায়ভাবে দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক সহিংসতার প্রতীকে পরিণত হয়েছে। এর ফলে বিপুলসংখ্যক মানুষ রাজনীতিতে হতাশ হয়ে পড়েছে।”

তার ব্যাখ্যা অনুযায়ী, ছাত্রশিবিরকে ভোট দেওয়াটা ইসলামি মৌলবাদকে সমর্থন নয়, বরং বিকল্প খোঁজার মরিয়া প্রচেষ্টা। শেখ হাসিনার সরকারের পতন, ছাত্রদের নেতৃত্বে হওয়া গণআন্দোলন এবং নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অস্থায়ী সরকারের অস্থির পরিস্থিতি এই হতাশা আরও বাড়িয়েছে।

জামায়াতের নতুন সুযোগ

দীর্ঘদিন আওয়ামী লীগের দমননীতির শিকার জামায়াত এখন আবারও সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যগতভাবে ধর্মনিরপেক্ষ রাজনীতির ঘাঁটিতে তাদের জয় দেখাচ্ছে যে তরুণ প্রজন্মের মধ্যে জামায়াত নতুনভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে। কারণ তারা মুক্তিযুদ্ধকালীন বিতর্কিত ভূমিকার প্রত্যক্ষ সাক্ষী নয়।

আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিপর্যস্ত, আর বিএনপি নেতৃত্ব সংকটে জর্জরিত। এই পরিস্থিতিতে জামায়াতের সামনে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে ঘাঁটি বিস্তারের পথ খুলে যাচ্ছে বলে মন্তব্য করেন থারুর।

ভারতের জন্য ঝুঁকি

থারুর সতর্ক করে বলেন, “যদি জামায়াত এককভাবে সরকার গঠন করে বা জোটের প্রধান শক্তি হয়ে ওঠে, তাহলে সেটা ভারতের জন্য জটিল ও সম্ভাব্যভাবে প্রতিকূল পরিস্থিতি তৈরি করবে।”

তিনি মনে করিয়ে দেন, ভারত যদিও প্রতিবেশীর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, কিন্তু “প্রতিবেশী দেশের ঘটনাপ্রবাহ কখনোই একেবারে তাদের অভ্যন্তরীণ বিষয় হয়ে থাকে না।”

তার মতে, ঢাকায় কোনো কট্টরপন্থী সরকার ক্ষমতায় এলে সীমান্তে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ দেখা দিতে পারে, পাকিস্তানের আইএসআই-এর সঙ্গে যোগসাজশ বাড়তে পারে এবং ভারতের বিরুদ্ধে বিদ্বেষী শক্তি উৎসাহিত হবে। পাশাপাশি তিনি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

সতর্ক থাকার আহ্বান

থারুর লিখেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আমাদের জন্য সতর্ক সংকেত। এটি প্রমাণ করছে যে, বাংলাদেশের রাজনৈতিক ভূকম্পনপত্র সরে যাচ্ছে।”

তিনি ভারত সরকারকে আহ্বান জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে, নতুন রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে সংলাপে যেতে, এমনকি জামায়াতের ভেতরের অংশগুলোর সঙ্গেও কথা বলতে, এবং সেই সম্ভাবনার জন্য প্রস্তুত থাকতে যেখানে দিল্লির কাছে আর বন্ধুত্বপূর্ণ ও স্থিতিশীল সরকার নাও থাকতে পারে।

তিনি আরও লেখেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব ঝুঁকির মুখে পড়তে পারে। যত দ্রুত আমরা এই নতুন বাস্তবতা মেনে নিয়ে প্রস্তুতি নেব, ততই আমরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হব।”

সুত্রঃ বিজনেস টুডে

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au