বাংলাদেশ

বিজিবিতে চাকরি পেলেন ফেলানীর ছোট ভাই আরফান হোসেন

  • 11:09 pm - September 18, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার
ফেলানীর ছোট ভাই আরফান হোসেনের হাতে নিয়োগপত্র তুলে দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত ফেলানী খাতুনের ছোট ভাই মো. আরফান হোসেন (২১) চাকরি পেলেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) লালমনিরহাটে ১৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র দেওয়া হয়।

গত ২৩ ফেব্রুয়ারি ১৫ বিজিবি আয়োজিত সিপাহী নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবে উত্তীর্ণ হন আরফান। অনুষ্ঠানে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। এ সময় উপস্থিত ছিলেন আরফানের বাবা মো. নুরুল ইসলাম।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন,
“বিজিবি সর্বদা ফেলানীর পরিবারের পাশে আছে। ফেলানীর ছোট ভাই সিপাহী পদে নিয়োগ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। ১৯ সেপ্টেম্বর থেকে তিনি আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু করবেন। আমরা বিশ্বাস করি, প্রশিক্ষণ শেষে তিনি একজন যোগ্য বিজিবি সদস্য হিসেবে দেশসেবায় নিয়োজিত হবেন।”

তিনি আরও বলেন, “সীমান্তে ফেলানী হত্যার মতো নৃশংস ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য বিজিবি সর্বদা সীমান্তে সতর্ক রয়েছে।”

ফেলানীর বাবা নুরুল ইসলাম ছেলের নিয়োগে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমার ছেলে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, সঙ্গে ছিল সবার দোয়া। আশা করি, সে সততা ও দক্ষতার পরিচয় দিয়ে দেশসেবায় নিজেকে প্রমাণ করবে। তাহলে আমার মেয়ে ফেলানীর আত্মা শান্তি পাবে।”

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারান ১৫ বছরের কিশোরী ফেলানী খাতুন। কাঁটাতারে ঝুলন্ত তাঁর মরদেহের ছবি দেশ-বিদেশে আলোড়ন তোলে। সীমান্ত হত্যার প্রতীক হয়ে ওঠেন ফেলানী। তাঁর পরিবার দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের দাবি জানিয়ে আসছে।

লালমনিরহাট ১৫ বিজিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেলানীর ছোট ভাইয়ের এই নিয়োগ শুধু একটি চাকরি নয়, এটি যেন বহু বছরের দুঃখ–বেদনার মাঝেও পরিবারের জন্য আশার আলো হয়ে এসেছে। স্থানীয়দের বিশ্বাস, শহীদ বোন ফেলানীর অসমাপ্ত স্বপ্ন একদিন পূর্ণ করবেন তাঁর ভাই আরফান।

 

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au