সর্বশেষ

লিটনদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট বিসিবি সভাপতি

  • 6:19 pm - September 20, 2025
  • পঠিত হয়েছে:১০৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ সেপ্টেম্বর-নানা নেতিবাচক আলোচনা হলেও বর্তমান বাংলাদেশ দলের স্পিরিট মনে ধরেছে আমিনুল ইসলাম বুলবুলের। এশিয়া কাপের সুপার ফোরের প্রথম লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ কিছু করবে টাইগাররা, এমনটাই প্রত্যাশা তার। যদিও আফগানিস্তান ম্যাচে এক বোলার কম খেলানো নিয়ে কিছুটা অসন্তুষ্টি আছে বুলবুলের।

এদিকে, সুপার ফোরের ম্যাচে রান রেট কিংবা অন্য কোনো বিষয় নয়, সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের মতে জয় পাওয়াটাই হবে মুখ্য।

এবারে এশিয়া কাপের আগে টাইগারদের প্রস্তুতিতে বড় স্বপ্ন দেখেছে বাংলাদেশ। তবে, হংকং ম্যাচে ভুল সিদ্ধান্তের পর, শ্রীলঙ্কার কাছে হারে ভাটা পড়ে সেই স্বপ্নে। যদিও সেই দলটাই এখন সুপার ফোরে। তবুও নেতিবাচক কথা চারদিকে। সামাজিক মাধ্যমে চলছে ঠাট্টা, শ্রীলঙ্কার কাঁধে ভর করেই টাইগাররা সেরা চারে। তাদের বিপক্ষে এবার প্রথম লড়াই লিটনদের।
তবে, যে যাই বলুক এ দলটা আস্থা অর্জন করেছে বিসিবি বসের। লিটনদের নিয়ে বড় স্বপ্ন দেখছেন আমিনুল ইসলাম বুলবুল।

গণমাধ্যমকে বিসিবির সভাপতি বলেন, ‘এই দলটার টিম স্পিরিট ভালো লেগেছে। এটা (টি-টোয়েন্টি) খুবই অপ্রত্যাশিত ফরম্যাট। যদি আমরা ভালো করতে পারি, এ ফরম্যাটে আমরা আরও দূরে যেতে পারব। টিম ম্যানেজমেন্ট ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করছে। আশা করছি, আপাতত চিন্তা শ্রীলঙ্কাকে নিয়েই থাকবে।’

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তান বিপক্ষে এক বোলার কম খেলানো ভুগিয়েছে বাংলাদেশকে। ম্যাচটাও হতে পারতো হাতছাড়া। গুরুত্বপূর্ণ ম্যাচে টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত ইতিবাচকভাবে দেখছেন না বুলবুল নিজেও।

তিনি বলেন, ‘গত ম্যাচে দলের সমন্বয় ছিল খুবই বেমানান। সাড়ে চারটা বোলার নিয়ে আমরা খেলেছি। তারপরও কিন্তু টিম ব্যাকআপ করেছে।’
হংকং ম্যাচে রান রেট বাড়ানোর সুযোগ হাতছাড়া করায় জটিল হয়েছিল টাইগারদের সুপার ফোরের সমীকরণ। আফগানিস্তান জিতলে হয়তো শেষই হয়ে যেত বাংলাদেশের সেরা চারে খেলার স্বপ্ন। সুপার ফোরেও রান রেট গুরুত্বপূর্ণ।

তবে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের চোখে সব হিসাব একপাশে রেখে মূল কাজ একটাই, জয়। লঙ্কানদের কঠিন প্রতিপক্ষ্য হিসেবে দেখছেন না তিনি।
বাশার বলেন, ‘আমাদের জন্য এখন রানরেট এত মাথায় রাখার দরকার নেই। আমরা যখন সুপার ফোরে যাব, আমাদের শুধু ম্যাচ জয় নিয়ে চিন্তা করতে হবে। রানরেট কী হবে সেটা পরে দেখা যাবে।’

এবার দেখার পালা, শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই দিয়েই শুভসূচনা করতে পারে কি না টাইগাররা।

এই শাখার আরও খবর

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au