সর্বশেষ

ভারত-পাকিস্তান ম্যাচে রাইভালরি নেই: সূর্যকুমার যাদব

  • 8:34 am - September 22, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ সেপ্টেম্বর-ভারত–পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, আবেগ আর চাপে ভরা মুহূর্ত। কিন্তু এশিয়া কাপের সুপার ফোরের লড়াই শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব একেবারেই ভিন্ন সুরে মন্তব্য করলেন। তার মতে, ভারত–পাকিস্তান ম্যাচকে আর ‘রাইভালরি’ বলা যায় না।

১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলে দেন দুই ওপেনার শুভমন গিল ও অভিষেক শর্মা। মাত্র ৫৯ বলে তারা গড়ে তোলেন ১০৫ রানের রেকর্ড জুটি। অভিষেক খেলেন ৩৯ বলে বিস্ফোরক ৭৪ রানের ইনিংস, যা সাজানো ছিল ৬ চার ও ৫ ছক্কায়। গিলও ফিরেছেন ৪৭ রানে। ভারতের জয় আসে ৭ বল হাতে রেখেই, ছয় উইকেটের ব্যবধানে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেন, ‘আপনারা বারবার ভারত–পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করেন। আমার মতে, যখন দুই দল ১৫–২০ বার খেলবে আর ফলাফল সমানে সমান হবে, তখন সেটিকে রাইভালরি বলা যায়। কিন্তু ১০–০ বা ১০–১ হলে এটা প্রতিদ্বন্দ্বিতা নয়। আমরা ওদের চেয়ে ভালো ক্রিকেট খেলছি, ব্যাটিং হোক বা বোলিং।

পরিসংখ্যানও সূর্যকুমারের কথাই প্রমাণ করে। এই জয়ের পর টি–টোয়েন্টিতে ভারতের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড দাঁড়াল ১২–৩।

ম্যাচে ভারতীয় ফিল্ডাররা কয়েকটি সহজ ক্যাচ ফেলে দেন। এ নিয়ে হাস্যরস করে অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় ফিল্ডিং কোচ ইতিমধ্যেই ইমেইল পাঠিয়েছেন তাদের, যাদের হাতে আজ বাটার লেগে ছিল। তবে এটা আগে হওয়াটা ভালো, কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ আছে।

অভিষেক শর্মার ব্যাটিং নিয়ে সূর্যকুমার বলেন, ‘ও খুব নিঃস্বার্থ ক্রিকেট খেলে। পাওয়ারপ্লের পরেও একই ছন্দে ব্যাট করে, কিন্তু কবে ঝুঁকি নিতে হবে আর কবে ধরে খেলতে হবে—সেটা সুন্দরভাবে বোঝে। প্রতিদিনই শিখছে।

শুভমন ও অভিষেকের জুটি নিয়ে তিনি আরও যোগ করেন, ‘তারা বরফ আর আগুনের মতো—একজন শান্ত, আরেকজন আক্রমণাত্মক। একে অপরকে নিখুঁতভাবে পরিপূরক করে।’

হ্যান্ডশেক বিতর্কের আবহে মাঠের ক্রিকেটে ভারত আবারও প্রমাণ করল তাদের আধিপত্য। সূর্যকুমারের চোখে এখানে প্রতিদ্বন্দ্বিতা নেই, বরং আছে একতরফা শ্রেষ্ঠত্বের গল্প। আর এই জয় ভারতের সুপার ফোরে অবস্থান আরও মজবুত করল।

এই শাখার আরও খবর

নিউজিল্যান্ডের ডানেডিনে দুর্গাপূজা: প্রবাসে বাঙালির সংস্কৃতি, সম্প্রীতি ও প্রজন্মের সেতুবন্ধন

ওটিএন বাংলা, নিউজিল্যান্ড: প্রবাসের মাটিতে দেবী দুর্গার আরাধনা, গান ও নৃত্যের পরিবেশনা আর আপনজনের সঙ্গে মিলিত হওয়ার আনন্দে উৎসবমুখর হয়ে উঠল নিউজিল্যান্ডের ডানেডিন। বাঙালি হিন্দুদের…

শেরে বাংলার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা

​বাঙালির রাজনৈতিক মুক্তি, স্বাধিকার ও গণতান্ত্রিক সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এই দুই ক্ষণজন্মা পুরুষ…

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় চুমু ও থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। গত রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত…

মক্কার মৃত্যুদণ্ড নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নে প্রবাসীদের মানববন্ধন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের কূটনৈতিক ভূমিকা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী অধিকার সংগঠন। বিদেশে বিচারের মুখোমুখি হওয়া বাংলাদেশিদের জন্য…

১৬ দিনে ছয় মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের গাজীপুর, ঢাকার সাভার, কুষ্টিয়া ও পাবনার ছয়টি মাদ্রাসায় ১৬ দিনের মধ্যে শিশুদের ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গত ৮ থেকে ২৩ অক্টোবরের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au