সর্বশেষ

প্রথম ভাষণেই জাতিসংঘের কঠোর সমালোচনা করলেন ট্রাম্প

  • 5:38 am - September 24, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার
প্রথম ভাষণেই জাতিসংঘের তীব্রভাবে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২৪ সেপ্টেম্বর- দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রথম ভাষণেই সংস্থাটিকে তীব্রভাবে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউইয়র্কে দেওয়া প্রায় এক ঘণ্টার বক্তব্যে তিনি জাতিসংঘকে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ, অভিবাসনকে উৎসাহিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রচেষ্টাকে ‘প্রতারণা’ হিসেবে অভিহিত করেন।

জাতিসংঘ সদরদপ্তরে প্রবেশের সময় ট্রাম্প ও স্ত্রী মেলানিয়া ট্রাম্প চলন্ত সিঁড়ির ত্রুটি এবং ভাঙা টেলিপ্রম্পটার নিয়ে সমস্যায় পড়েন। ভাষণে তিনি সেই অভিজ্ঞতার সঙ্গে জাতিসংঘের দুর্বলতার তুলনা করে বলেন, “জাতিসংঘের অবস্থা এখন বন্ধ হওয়া এসকেলেটর বা ভাঙা টেলিপ্রম্পটারের মতোই।”

ট্রাম্প অভিযোগ করেন, অভিবাসীদের নানা সুবিধা দিয়ে পশ্চিমা দেশগুলোর ওপর কার্যত “আক্রমণ” চালাচ্ছে জাতিসংঘ। তার দাবি, এভাবে দেশগুলো ধ্বংসের পথে যাচ্ছে। ইউরোপকে সতর্ক করে তিনি বলেন, রাজনৈতিকভাবে সঠিক থাকার ঝুঁকি নিতে গিয়ে তারা বিপদ ডেকে আনছে। এমনকি লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খানের বিরুদ্ধেও তিনি আক্রমণাত্মক মন্তব্য করেন।

জলবায়ু পরিবর্তন ইস্যুতে ট্রাম্প বলেন, এটি “বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় প্রতারণা।” তার মতে, জাতিসংঘ কেবল শক্ত ভাষায় চিঠি পাঠায়, কিন্তু তা দিয়ে যুদ্ধ থামানো যায় না।

নিজের নির্ধারিত ১৫ মিনিট ছাড়িয়ে ৫৬ মিনিট ধরে দেওয়া ভাষণে ট্রাম্প দাবি করেন, অন্তত সাতটি যুদ্ধ তিনি বন্ধ করেছেন। তবে ইউক্রেন যুদ্ধ এবং গাজা সংঘাতের সমাধান আনতে ব্যর্থতার কথাও স্বীকার করেন। ইউক্রেন যুদ্ধকে তিনি “সবচেয়ে সহজে সমাধানযোগ্য” বলে উল্লেখ করেন।

গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্প বলেন, যুদ্ধ থামাতেই হবে এবং জিম্মিদের মুক্তি দিতে হবে। তবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া কয়েকটি প্রভাবশালী দেশের সিদ্ধান্তকে তিনি “হামাসের নৃশংসতার পুরস্কার” বলে আখ্যা দেন।

রাশিয়ার তেল কেনা বন্ধ না করায় ইউরোপীয় মিত্রদের সমালোচনা করলেও ট্রাম্প তুলনামূলক নরম ভাষায় রাশিয়া প্রসঙ্গ তোলেন। একইসঙ্গে তিনি অনির্ধারিত কিছু মার্কিন নিষেধাজ্ঞার ইঙ্গিত দেন।

ভাষণের শেষ দিকে ট্রাম্প বলেন, “আপনাদের সীমান্ত এবং প্রচলিত জ্বালানির উৎস শক্তিশালী করতে হবে, যদি আবার মহান হতে চান।”

সুত্রঃ রয়টার্স ও বিবিসি

এই শাখার আরও খবর

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au