সর্বশেষ

ভারতকে হারাবে বাংলাদেশ হুঙ্কার টাইগার কোচের

  • 7:42 am - September 24, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ সেপ্টেম্বর-শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে শুভসূচনা পেয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশ কেমন খেলে, এ নিয়ে কৌতূলের শেষ নেই সমর্থকদের। প্রধান কোচ অবশ্য জানালেন ভারতকেও হারানো সম্ভব।

দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন ফিল সিমন্স। ভারতকে হারানোর বিষয়ে নিজেদের সামর্থ্যের কথা জানান তিনি। বাংলাদেশ কোচ অবশ্য স্পষ্ট করে বলেছেন ভারতকে ভুল করতে বাধ্য করবে টাইগাররা।

সিমন্স বলেন, ‘প্রত্যেকটা দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। পুরোটা আসলে ওই দিনের খেলার ওপর নির্ভর করে। ভারত আগে কী করেছে সেটা বড় বিষয় নয়। তারা কী করে সেটাই দেখার বিষয়। ম্যাচের ওই সাড়ে তিন ঘণ্টার ওপর সবকিছু নির্ভর করে। যতটা সম্ভব চেষ্টা করব নিজেদের সেরা খেলাটা খেলতে। পাশাপাশি আশা করি ভারতকে ভুল করতে বাধ্য করব। এভাবেই আপনি ম্যাচ জিততে পারেন।

আপাত দৃষ্টিতে কাগজে-কলমে এবং পরিসংখ্যানে বাংলাদেশ থেকে বেশ এগিয়ে ভারত। তবে শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস নিয়েই ভারতকে হারাতে চান সিমন্স, ‘দেখুন বিশ্বাস তো রাখতেই হবে। আমরা বসে এসব নিয়ে নিজেরা কথা বলেছি। আমাদের সবার মধ্যে ওই বিশ্বাসটা আছে যে আমাদের সুযোগ আছে। আমরা যদি ম্যাচের নিয়ন্ত্রণ পাই তাহলে সেটা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদেরকে সুযোগগুলো কাজে লাগাতে হবে। ভারতের বিপক্ষে ম্যাচ জেতার সুযোগ আমাদের আছে।

এই শাখার আরও খবর

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au