সর্বশেষ

বিসিবির কাউন্সিলর পদে আসিফ আকবর

  • 7:47 am - September 24, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ সেপ্টেম্বর-অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের কাউন্সিলর বা ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে ১৭৭টি কাউন্সিলর পদের মধ্যে কিছু নাম এখনও চূড়ান্ত হয়নি। এদিকে ছয়টি জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি আসন আপাতত ফাঁকা রাখা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় প্রকাশ হওয়ার কথা ছিল এই খসড়া তালিকা। তবে সময় পরিবর্তন করে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তা প্রকাশ করা হয়। আর এই তালিকায় চমক হিসেবে স্থান পেয়েছেন বাংলা সংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। কুমিল্লা জেলা থেকে ভোটার হয়েছেন তিনি।

আসিফ আকবর গান শুরু করার আগে তার স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। কৈশোরে সেই স্বপ্ন পূরণ না হলেও এবার ক্রিকেটের সঙ্গেই নতুনভাবে যুক্ত হলেন তিনি।

শুধু সংগীত নয়, রাজনীতির সঙ্গেও একসময় তার পরিচয় ছিল। বিএনপির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে দীর্ঘদিন কনসার্ট ও শো থেকে দূরে থাকতে হয়েছে তাকে। দেশ-বিদেশে গান গাওয়াও প্রায় থেমে গিয়েছিল। তবে গত বছরের ৫ আগস্টের পর থেকে যেন আবার নতুন করে শুরু হয়েছে তার সুরের রাজত্ব। একের পর এক নতুন গান প্রকাশ করছেন, পাশাপাশি দেশ-বিদেশের মঞ্চে নিয়মিত পারফর্ম করছেন আসিফ। ভক্তদের ভালোবাসায় আবারও ব্যস্ত সময় কাটাচ্ছেন সংগীতের এই যুবরাজ।

এই শাখার আরও খবর

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au