বিশ্ব

নোবেল শান্তি পুরস্কার চাইলে ট্রাম্পকে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে: ফ্রান্সের প্রেসিডেন্ট

  • 6:16 pm - September 24, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জাতিসংঘে ইসরায়েল–ফিলিস্তিন সংকটের ‘দ্বিরাষ্ট্রীয় সমাধান’ নিয়ে বৈঠকে বক্তৃতা দিচ্ছেন।ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২৪ সেপ্টেম্বর- ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পেতে চান, তবে তাঁকে অবশ্যই গাজার যুদ্ধ বন্ধ করতে হবে। গতকাল মঙ্গলবার নিউইয়র্কে ফরাসি টেলিভিশন বিএফএম–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

মাখোঁ বলেন, ইসরায়েলকে যুদ্ধ থামানোর জন্য চাপ দেওয়ার ক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রেরই আছে। তাঁর ভাষায়, “এ বিষয়ে কিছু করার ক্ষমতা একজনের আছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট।”

তিনি আরও বলেন, ফ্রান্স গাজায় যুদ্ধ চালানোর জন্য কোনো অস্ত্র বা সামগ্রী সরবরাহ করে না। কিন্তু যুক্তরাষ্ট্র সরবরাহ করে। তাই ট্রাম্প চাইলে এ যুদ্ধে ইতি টানতে বড় ভূমিকা রাখতে পারেন।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, “আমাদের অবিলম্বে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে। আমাদের অবিলম্বে শান্তি আলোচনা শুরু করতে হবে।” তবে একই সঙ্গে তিনি পশ্চিমা মিত্রদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে একে হামাসকে “পুরস্কার” দেওয়ার সমান বলে মন্তব্য করেন।

ট্রাম্প দাবি করেন, তিনি ইতিমধ্যে একাধিক আন্তর্জাতিক সংঘাতের সমাধান করেছেন এবং শান্তির জন্য নোবেল পুরস্কারের যোগ্য। এ বছর কাম্বোডিয়া, ইসরায়েল, পাকিস্তানসহ কয়েকটি দেশ ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে।

মাখোঁ বলেন, “ট্রাম্প সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন। তিনি নোবেল শান্তি পুরস্কার চান। কিন্তু এই পুরস্কার সম্ভব কেবল তখনই, যদি গাজার যুদ্ধ বন্ধ হয়।”

এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, জাতিসংঘে উপস্থিত সবাই দেখেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির জন্য অন্য যেকোনো নেতার চেয়ে বেশি কাজ করেছেন। তাঁর মতে, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে আবার শক্তিশালী করেছেন এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় অর্জন করেছেন।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের…

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au