তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ
ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…
মেলবোর্ন, ২৫ সেপ্টেম্বর- ভারতের কাছে ৪১ রানে হেরে এশিয়া কাপের ফাইনালে ওঠার পথ কঠিন হলো বাংলাদেশের। দুবাইয়ের উইকেটে বোলাররা টিম ইন্ডিয়াকে ১৬৮ রানে থামা। কিন্তু টোইগার ব্যাটারদের মধ্যে সাইফ হাসান ছাড়া সবাই ছিলেন ব্যর্থ। তাতে ১২৭ রানে অল আউট হয় বাংলাদেশ। দুবাই থেকে শুভ দেবনাথের রিপোর্ট।
২০২৩ সালে কলম্বোর স্মৃতি ফেরানো গেলে না দুবাইয়ে। সেবার এশিয়া কাপে ভারতকে হারানো গেলেও এবার সুযোগের সদব্যবহার করতে পারেনি টাইগাররা।
অথচ দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে ভারত পেয়েছিলো উড়ন্ত সূচনা। দুই ওপেনার গিল আর অভিষেক মিলে তুলে নেন ৭৭ রান। গিল ২৯ রানে ফিরলে ভাঙ্গে সে জুটি।সিভম দুবে ব্যর্থ হলেও অভিষেক যেন প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। রান আউটে কাটে পড়িার আগে এদিনও খেলেন ৩৭ বলে ৭৫ রানের ইনিংস।
তারপরই রান রেটের গতি কমতে থাকে। সাইফউদ্দিনের করা শেষ ওভারে তারা তুলতে পারে মাত্র ৪ রান। আর তাতেই টিম ইন্ডিয়ার স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৬৮। সুরিয়াকুমারকে তুলে নিয়ে সাকিবকে টপকে এখন ১৫০ উইকেটের মালিক মুস্তাফিজ। রিশাদ নেন ২ উইকেট।
চ্যালেঞ্জিং টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ তামিমের বিদায়। পারভেজ ইমনও পারেননি ইনিংস বড় করতে। ২১ রানে ফেরেন।হৃদয়, শামীম, জাকের কিংবা সাইফউদ্দিন কেউই পারেননি সাইফ হাসানকে যাগ্য সঙ্গ দিতে।একাই লড়াই চালিয়ে আস্কিং রান রেটের সাথে আর পেরে ওঠেননি সাইফ। একাধিক লাইফ পাওয়া সাইফের ৬৯ রানের পরও বাংলাদেশের ইনিংস থামে ১২৭ রানে। বাঁ হাতি স্পিনার কুলদ্বীপ নেন ৩ উইকেট।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au