তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ
ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…
মেলবোর্ন, ২৫ সেপ্টেম্বর- টি–টোয়েন্টির ম্যাচে লিটন দাসের অনুপস্থিতি যেন পুরো সময়ই ভীষণভাবে অনুভব করেছেন ধারাভাষ্যকার আতহার আলী খান। তাঁর মতে, লিটন থাকলে ব্যাটিং অর্ডার ও ম্যাচের পরিস্থিতি ভিন্ন হতে পারত। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এখনও আশাবাদী, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠতে পারবে টাইগাররা।
দুবাইয়ের মাঠে খেলা শেষে যখন রাত নামছে, তখন দর্শকেরা ধীরে ধীরে মাঠ ছাড়ছেন। সেখানেই দেখা মেলে কলকাতা থেকে আসা এক পরিবারের। তারা খোলামেলাভাবে জানালেন, তাদের ইচ্ছে ফাইনালে দেখতে ভারত–পাকিস্তানের লড়াই।
কিন্তু ভিন্ন চিত্র দেখা যায় প্রবাসী বাংলাদেশি সমর্থকদের মাঝে। তারা এখনো আশাবাদী। তাদের বিশ্বাস, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতকে মোকাবিলা করবে বাংলাদেশ।
বাংলাদেশ দলের সঙ্গে থাকতে বিশেষভাবে উড়ে এসেছেন নাজমুল আবেদীন ফাহিম। তিনি লিটন দাসের চোট ও সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে ম্যাচকেও তিনি দেখছেন অঘোষিত ফাইনাল হিসেবে।
আতহার আলী খানের মতে, লিটনের মতো একজন ব্যাটারের অভাব দলকে মানসিকভাবেও ভুগিয়েছে। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাই হয়ে উঠছে বাংলাদেশের ভাগ্য নির্ধারণী। ২০১৮ সালের পর আবারও যদি পাকিস্তানকে হারানো যায়, তবে নিশ্চিত হবে ফাইনালে টাইগারদের জায়গা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au