প্রবাস দর্পন

জীবন থেকে নেওয়া: ঈশ্বরে বিশ্বাস রাখো, কর্তব্য পালন করো, অন্যকে সাহায্য করো, ক্ষতি করো না

  • 9:51 am - September 25, 2025
  • পঠিত হয়েছে:২৫ বার
ডাক্তার রতীশ দাস, ক্যানবেরা, অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ২৫ সেপ্টেম্বর- হবিগঞ্জ শহর থেকে প্রায় সাড়ে সাত মাইল পশ্চিমে ইকরাম। দুর্গম রাস্তার কারণে হেঁটে যেতে লাগতো প্রায় তিন ঘন্টা। ফলে ১৯৭১ সালের যুদ্ধকালেও গ্রাম ছেড়ে কোথাও সরে যাওয়ার প্রয়োজন পড়েনি। তখন গ্রামটির আয়তন ছিল প্রায় এক বর্গমাইল, লোকসংখ্যা দশ থেকে পনেরো হাজার। নানা শ্রেণি, পেশা ও ধর্মের মানুষের মিলনমেলা ছিল এই গ্রামে। পশ্চিমে সরস্বতী নদী, দক্ষিণ-পশ্চিমে ব্যস্ত বাজার। বর্ষায় নৌকা বাইচ, হেমন্তে ঘোড়দৌড়, ফুটবল খেলা,চরকপূজা, মাঠে অষ্টপ্রহর কীর্তন, পৌষসংক্রান্তির মেলা—সবকিছুই হতো আন্তরিক সম্প্রীতির পরিবেশে। এসব অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতেন আমাদের মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সীমানায় ছিল আমাদের বাড়ি। সেখান থেকেই কানে আসত পাকিস্তানের জাতীয় সংগীত, আর পরে বাংলাদেশের সংগীতও। মাঠের পূর্ব সীমানার অদূরেই অন্যতম হিন্দু জমিদার বাড়ী। মোট পাঁচটি হিন্দু জমিদার বাড়ি ছিলো যাদের উত্থান আমার পূর্বপুরুষেরা দেখেছেন। আর আমি দেখেছি ওনাদের সকরুণ পরিণতি।

গ্রামে ছিল অন্তত পাঁচটি দূর্গাপূজা ও অসংখ্য অন্যান্য পূজা। শিশুমনে এতো পূজা-পার্বণ, লোকসংস্কৃতি ও ধর্মীয় আচার দেখে প্রায়ই প্রশ্নে জর্জরিত করতাম আমার শিক্ষক বাবাকে। বাবার উত্তরগুলো আজও আমার পথপ্রদর্শক।

“ঈশ্বরে বিশ্বাস রাখো, কর্তব্য পালন করো, অন্যকে সাহায্য করো, ক্ষতি করো না।”

মূর্তির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলতেন—ঈশ্বর নিরাকার হলেও মানুষের কাছে মানুষই সবচেয়ে প্রিয়, তাই ঈশ্বরকেও মানুষের রূপে কল্পনা করা হয়। আশীর্বাদে ধান ব্যবহারের অর্থ—অন্নের প্রতীক; দূর্বার অর্থ দীর্ঘায়ুর প্রতীক। কীর্তনের উপকারিতা ব্যাখ্যা করতেন বৈজ্ঞানিকভাবে—কণ্ঠস্বরের কম্পনে বাতাসের অনেক জীবাণু নষ্ট হয়।

বাবা ইংরেজি ও সংস্কৃতে পারদর্শী ছিলেন। ছাত্রদের উপদেশ দিতেন শাস্ত্রের উদ্ধৃতি টেনে— “কাকচেষ্টা, বকধ্যান, স্বননিদ্রা, স্বল্পাহারী, গৃহত্যাগী—এই পাঁচটি গুণেই আদর্শ ছাত্র।”

আবার খনার বচনও প্রায়ই টেনে আনতেন জীবনের উপমায়। ছাত্র জীবনে বাবা ছিলেন প্রচন্ড মেধাবী। আমাদের এলাকার প্রথম গ্রাজুয়েট বিএ ১৯৫৪ (2nd class)। তিনি ছিলেন রামকৃষ্ণ মিশনের অনুসারী। সিএসপি পরীক্ষায় না বসে হাওরের নবনির্মিত বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। কিন্তু হঠাৎই ১৯৮৪ সালে আমার এসএসসি পরীক্ষার দুই মাস আগে, মাত্র ৫৪ বছর বয়সে বিনা চিকিৎসায় তিনি প্রয়াত হন। বাবার অকালপ্রয়াণেই আমি তাঁর পথ অনুসরণ না করে আজকের পেশায় আসার সংকল্প করি।

তিনি প্রায়ই বলতেন,

“যারা দাদুর নামে দোহাই দেয় তারা গাঁধা; বাবার নামে দোহাই দেয় তারা আধা; নিজের নামে দোহাই দিতে পারলে সেই আসল শাহজাদা।”

আজও মনে হয়— বাবা, আমি আধা হয়েই গর্বিত।

Taken from Life

About seven and a half miles west of Habiganj town lies my village, Ikram. Reaching it took nearly three hours on foot, yet it felt like a magical world of fields, rivers, and harmony. Even during the turbulent days of 1971, our village remained peaceful and safe. Within just one square mile lived ten to fifteen thousand people—Hindus and Muslims, farmers and traders, rich and poor woven together like one family.

The Saraswati River flowed to the west, while to the southwest stretched a busy market. The rains brought boat races, autumn brought horse races, and the seasons turned with fairs, football games, Charak-puja, kirtans, and Poush Sankranti. Remarkably, the safety of these festivities was ensured by our Muslim brothers, a symbol of unity I still cherish. Our house stood by the primary school field, where the national anthem would float into our home. Not far from the eastern boundary of the field stood one of the prominent Hindu Zamindar (Landlord) houses. There was total five Hindu Zamidar (Landlord) households whose rise my ancestors witnessed, and whose tragic downfall I have seen myself. My childhood brimmed with questions about the many rituals and traditions.

My father my teacher always answered with wisdom:

“Believe in God. Do your duty. Be helpful, not harmful.”

To him, idols were human in form because man loves man most, and sees God in himself. Paddy in blessings symbolised food and energy; durba grass symbolised long life. Even kirtan, he explained, purified the air with its vibrations while soothing the soul. A scholar of English and Sanskrit, my father often quoted: “Like the effort of a crow, the focus of a crane, the alertness of a dog, little food, and life away from home these are the five virtues of an ideal student.” During his student life, he was exceptionally brilliant. He was the first graduate (1954) of our area, was also a devoted follower of the Ramakrishna Mission. But in 1984, just two months before my SSC exams, he passed away suddenly at the age of fifty-four. His untimely departure changed my path, yet his spirit guides me still.

He would often say: “Those who live by their grandfather’s name are fools; by their father’s name are half-men; but those who stand by their own name are princes.”

Today, I hold his words close and say Father, I am proud to be that ‘half,’ for it keeps me forever yours.

ডাঃ রতীশ দাস, ক্যানবেরা, অস্ট্রেলিয়া

এই শাখার আরও খবর

‘সমাজ সংস্কার’-এর নামে গ্রামে নোটিশ জারি গানবাজনা বন্ধের ঘোষণা

মেলবোর্ন, ৭ মার্চ- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে ‘সমাজ সংস্কার’-এর কথা বলে গানবাজনা ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ ঘোষণা করে নোটিশ জারি করেছিল স্থানীয় একটি জামে…

আরব আমিরাতের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)…

মুন্সীগঞ্জে হিন্দু নারী কবিরাজ হত্যার রহস্য উদ্ঘাটন, প্রতিবেশী মীর হোসেন গ্রেপ্তার

মেলবোর্ন, ৭ মার্চ- মুন্সীগঞ্জের সিরাজদীখানে হিন্দু নারী ও স্থানীয়ভাবে পরিচিত কবিরাজ রেখা রাণী রায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘদিন…

ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে গ্রেপ্তার ৪, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মেলবোর্ন, ৭ মার্চ- ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন চারজন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে…

এশিয়ান কাপ শেষে ইরানে ফেরা নিয়ে শঙ্কায় নারী ফুটবলাররা, অস্ট্রেলিয়ায় সুরক্ষার দাবি জোরালো

মেলবোর্ন, ৭ মার্চ: ২০২৬ নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় থাকা ইরানের নারী ফুটবল দলকে ঘিরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকারকর্মী, ইরানি-অস্ট্রেলীয় কমিউনিটি এবং খেলোয়াড়দের অধিকার…

তেহরান ও ইসফাহানে ইসরায়েলের নতুন দফায় ‘ব্যাপক’ বিমান হামলা

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের রাজধানী তেহরান ও গুরুত্বপূর্ণ শহর ইসফাহানে নতুন দফা ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au