বাংলাদেশ

জাতিসংঘ সদর দপ্তরের সামনে ছাত্রলীগ নেতাকে মারধর, বিএনপি কর্মী গ্রেপ্তার

  • 1:43 pm - September 27, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার
যুক্তরাষ্ট্র পুলিশের হাতে গ্রেপ্তার বিএনপি কর্মী রিয়াজ রহমান হোসাইন।ছবি: সংগৃহীত

মেলবোর্ন,২৭ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (স্থানীয় সময়) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রিয়াজ রহমান হোসাইন। আর আহত ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া, যিনি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পদপ্রার্থী। ঘটনাস্থল থেকে নিউইয়র্ক সিটি পুলিশ (এনওয়াইপিডি) রিয়াজকে হাতকড়া পরিয়ে কারাগারে নিয়ে যায়। আহত হৃদয় মিয়াকে ভর্তি করা হয়েছে ম্যানহাটনের একটি হাসপাতালে।

হাসপাতাল থেকে হৃদয় মিয়া জানান,
“বিক্ষোভ শেষে বাসায় ফেরার পথে এক যুবক এসে আমাকে এবং আওয়ামী লীগকে গালাগালি করে। আমি বললাম, আমি আপনাকে চিনি না, জানি না—আমাকে কেন গালিগালাজ করছেন? তখনই সে মাথা, ঘাড় ও মুখে ঘুষি মারে। আমি মাটিতে পড়ে গেলে পাশে থাকা পুলিশ আমাদের দুজনকে ধরে। পরে আরেক পুলিশ বলে, রিয়াজ প্রথমে আঘাত করেছে। এরপর আমাকে ছেড়ে দিয়ে হাসপাতালে নিয়ে যায়।”

অন্যদিকে যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গিয়াস আহমেদ বলেন,
“রিয়াজ আমাদের একজন কর্মী। আমি থানায় গিয়েছিলাম, আশা করছি খুব দ্রুতই সে ছাড়া পাবে।”

তিনি আরও দাবি করেন, “ওই ছাত্রলীগ নেতা বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অকথ্য ভাষায় গালাগালি করেছিলেন। সেই ক্ষোভ থেকেই রিয়াজ তাকে মেরে দুটি দাঁত ভেঙে দিয়েছে। আসলে ছাত্রলীগ কর্মীরা আমাদের অনুষ্ঠান ভণ্ডুল করতে এসেছিল, তাই এই ঘটনার সূত্রপাত।”

ঘটনাটিকে কেন্দ্র করে নিউইয়র্কে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

 

এই শাখার আরও খবর

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের…

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au