লিড নিউজ

লাদাখে জেন–জি আন্দোলনে কতটা চ্যালেঞ্জে পড়ল কেন্দ্রীয় শাসন

  • 1:59 pm - September 27, 2025
  • পঠিত হয়েছে:৬৪ বার
লাদাখের রাজধানী লেহেতে সড়কে বিক্ষোভকারীরা হাঁটাহাঁটি করছেন। অদূরে অগ্নিসংযোগ করা পুলিশের গাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে।ছবি: এএফপি

মেলবোর্ন, ২৭ সেপ্টেম্বর- ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে ছয় বছর ধরে চলা শান্তিপূর্ণ আন্দোলন এবার সহিংস রূপ নিল। গত বুধবার জেন–জি প্রজন্মের তরুণদের নেতৃত্বে হওয়া বিক্ষোভে সংঘর্ষে অন্তত ৪ জন নিহত এবং বহুজন আহত হয়েছেন।

বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান ও বিজেপির আঞ্চলিক কার্যালয়ে অগ্নিসংযোগ করেন। পুলিশের পাল্টা গুলিতে হতাহতের ঘটনা ঘটেকর্তৃপক্ষ জানায়, সংঘর্ষে ৩০ জনের বেশি নিরাপত্তাকর্মীও আহত হয়েছেন।

২০১৯ সালে মোদি সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে।লাদাখে কোনো আইনসভা নেই, ফলে স্থানীয়দের নির্বাচিত প্রতিনিধিত্বের সুযোগও সীমিত।দীর্ঘদিন ধরে স্থানীয় সংগঠনগুলো সংবিধানিক নিরাপত্তা, রাজ্যের মর্যাদা ও স্থানীয় সরকারের ক্ষমতা দাবি করে আসছে।

শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক শান্তিপূর্ণ অনশন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন।বুধবার অনশনের ১৫তম দিনে দুজন বৃদ্ধ কর্মীর অসুস্থ হওয়ায় উত্তেজনা চরমে ওঠে।ওয়াংচুক সতর্ক করেছিলেন, দাবি না মানলে তরুণদের ক্ষোভ সহিংসতায় রূপ নিতে পারে।গতকাল শুক্রবার তাঁকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়াংচুককে সহিংসতার উসকানিদাতা হিসেবে অভিযুক্ত করেছে।অন্যদিকে আন্দোলনের সমন্বয়করা বলছেন, পাঁচ বছর ধরে প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় মানুষ হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠেছে।

লাদাখ সীমান্তবর্তী এলাকা, পূর্বদিকে চীন আর পশ্চিমে পাকিস্তান।ভারত–চীন উত্তেজনার কেন্দ্রবিন্দু হিসেবেও অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

লাদাখে আগে শান্তিপূর্ণ বিক্ষোভ, অনশন ও দাবি-দাওয়া থাকলেও এবারকার সহিংসতা অঞ্চলটির সবচেয়ে রক্তক্ষয়ী দিন হিসেবে চিহ্নিত হলো।

সুত্রঃআল–জাজিরা

এই শাখার আরও খবর

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au