সর্বশেষ

মানিকগঞ্জে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর

  • 8:26 am - September 28, 2025
  • পঠিত হয়েছে:১৪৯ বার
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ সেপ্টেম্বর- মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে দুষ্কৃতিকারীরা উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ভবানীপুর বিশ্বাসপাড়া গ্রামের মন্দিরে প্রবেশ করে দুটি মূর্তির হাত ও মাথা ভেঙে ফেলে।

শিবালয় থানা-পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে ভবানীপুর বিশ্বাসপাড়া গ্রামে কালী মন্দিরের দুটি প্রতিমার মাথা ও হাত ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। এরপর তারা বিষয়টি মন্দির পরিচালনা কমিটিকে জানায়। খবর পেয়ে মন্দির কমিটির সভাপতি রঞ্জন বিশ্বাস ঘটনাস্থলে যান।

রঞ্জন বিশ্বাস বলেন, ‘আজ সকালে খবর পেয়ে মন্দিরে গিয়ে তিনি দেখি দুটি প্রতিমার হাত ও মাথা ভাঙা অবস্থায় পড়ে আছে। মন্দিরটি নির্জন স্থানে থাকায় অরক্ষিত ছিল। সেই সুযোগে দুষ্কৃতিকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের গ্রামে হিন্দু-মুসলমান সবাই মিলেমিশে বসবাস করি, কোনো সাম্প্রদায়িক বিভেদ নেই। তবে দুর্গাপূজার আগে এমন ঘটনা ঘটিয়ে এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করা হতে পারে বলে আমরা আশঙ্কা করছি।’

খবর পেয়ে পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন এবং র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, ‘প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।’

এই শাখার আরও খবর

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au