সর্বশেষ

আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালেন ক্রিস ওকস

  • 4:17 am - September 30, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০-আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ক্রিস ওকস। ইংল্যান্ডকে লম্বা সময় সার্ভিস দেওয়া এই পেসার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অবসরের ঘোষণা দেন।

মূলত কাঁধের চোটের কারণে আসন্ন অ্যাশেজ থেকে ছিটকে যান ওকস। এরপর ইংল্যান্ডের ছেলেদের দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি জানিয়ে দেন, ফিটনেস এবং পারফরম্যান্স বিবেচনায় ইংল্যান্ডের ভবিষ্যৎ পরিকল্পনায় আর থাকছেন না ওকস। এরপরই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।
অবসরের ঘোষণা দিয়ে ওকস লিখেন, ‘মুহূর্তটি এসেছে, এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়।’

‘ইংল্যান্ডের হয়ে খেলা সেই স্বপ্ন ছিল যা আমি ছোটবেলা থেকে আমার পেছনের বাগানে দেখতাম। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে সেই স্বপ্নগুলো আমি জীবনে বাস্তবায়ন রূপ দিতে পেরেছি। ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা, থ্রি লায়ন্স জার্সি পরা এবং গত ১৫ বছরে সেই সতীর্থদের সঙ্গে মাঠ ভাগাভাগি করা—যাদের অনেকেই আজ আমার জীবনের বন্ধুত্বে পরিণত হয়েছে—এসব আমি সবচেয়ে বেশি গর্বের সঙ্গে স্মরণ করব।’

পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়ে ওকস বলেন, ‘আমার মা-বাবা, স্ত্রী অ্যামি এবং আমাদের কন্যা লেইলা ও এভিকে, আপনাদের অবিচল ভালোবাসা, সমর্থন ও ত্যাগের জন্য ধন্যবাদ। তোমাদের ছাড়া এ সব কিছু সম্ভব হতো না।’

সমর্থকদের নিয়ে বলেন, ‘ভক্তদের, বিশেষ করে বার্মি আর্মিকে ধন্যবাদ, যাদের উৎসাহ, চিৎকার এবং বিশ্বাস সবসময় আমার সাথে ছিল। আমার কোচ, সতীর্থ এবং ইংল্যান্ড ও ওয়ারউইকশায়ারের সবাইকে ধন্যবাদ, যারা আমাকে দেশের হয়ে খেলতে সাহায্য করেছেন—আপনাদের দিকনির্দেশনা ও বন্ধুত্ব আমার জন্য অনেক মূল্যবান।’

ইংল্যান্ডের জার্সিতে ৬২ টেস্টে ৯৯ ইনিংসে ১৯২ উইকেট নিয়েছেন ওকস। ব্যাট হাতে এক সেঞ্চুরি ও সাত ফিফটিতে করেছেন ২০৩৪ রান। ওয়ানডেতে ১২২ ম্যাচে ১৭৩ উইকেটের সঙ্গে করেছেন ১৫২৪ রান। আর ৩৩ টি-টোয়েন্টিতে তার উইকেট ৩১, রান ১৪৭।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au