বাংলাদেশ

হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার, নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

  • 9:06 pm - October 25, 2026
  • পঠিত হয়েছে:৩৪ বার
মাইকিং করে প্রচারণায় ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, মাইকিং করে এমন প্রচার চালানোর অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ কাজে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

শুক্রবার নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারেকুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের কাশোপাড়া ইউনিয়ন শাখার সভাপতি শহিদুল ইসলাম শহীদ (৪৩) এবং স্বেচ্ছাসেবক লীগের মান্দা সদর ইউনিয়ন শাখার সভাপতি আবদুল জলিল সরকার (৫০)।

পুলিশ সুপার জানান, নওগাঁ-রাজশাহী জেলা সীমান্তসংলগ্ন কাশোপাড়া ইউনিয়নের একটি খোলা মাঠে মাইকিং করে প্রচার চালানোর একটি সংক্ষিপ্ত ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। মোহাম্মদ আসলাম হোসেন টিপুসহ কয়েকজন ওই ভিডিও অনলাইনে প্রকাশ করেন।

বৃহস্পতিবার রাতে ভিডিওটি জেলা পুলিশের নজরে আসার পর তদন্ত শুরু করা হয়। রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগে পরে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, জিজ্ঞাসাবাদে শহিদুল এ বিষয়ে অবগত থাকার কথা স্বীকার করেছেন। এ প্রচারের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যাটারিচালিত একটি চলন্ত অটোরিকশায় মাইক লাগিয়ে এক তরুণ শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন।

এ সময় শেখ হাসিনাকে স্বাগত জানাতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচির জন্য দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকারও নির্দেশনা দেওয়া হয়।

এই শাখার আরও খবর

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

বজ্রঝড়ের পূর্বাভাস, ক্যানবেরায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র সতর্কতা জারি

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ও আশপাশের এলাকায় বজ্রঝড়জনিত অ্যাজমার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) বাতাসের গতিবেগ বৃদ্ধি, বাতাসে পরাগরেণুর উচ্চমাত্রা এবং…

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজারো বিক্ষোভকারী। শনিবার (২৪ অক্টোবর) দেশটির রাজধানী তেল আবিবে অনুষ্ঠিত এ বিক্ষোভে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au