সর্বশেষ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল ঘোষণা পাকিস্তানের

  • 10:45 pm - September 30, 2025
  • পঠিত হয়েছে:৬৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ সেপ্টেম্বর-আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি বেশকিছু নতুন মুখও রয়েছে। ১৮ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন শান মাসুদ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রকাশিত স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনজন অনভিষিক্ত ক্রিকেটার। তারা হলেন—আসিফ আফ্রিদি, ফয়সাল আকরাম ও রোহাইল নাজির। তবে প্রথম টেস্ট শুরুর আগে এই স্কোয়াড ছোট করা হবে বলে জানিয়েছে নির্বাচক কমিটি।

এদিকে অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির উপস্থিতি স্কোয়াডে স্থিতি এনে দিয়েছে। পাশাপাশি স্পিন বিভাগে রাখা হয়েছে—নোমান আলি, সাজিদ খান, আবরার আহমেদ ও কামরান গুলামকে।

সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১২ থেকে ১৬ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ২০ থেকে ২৪ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হবে। এরপর ২৮ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত মাঠে গড়াবে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে। সাদা বলের সিরিজের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

পাকিস্তানের স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, ফয়সাল আকরাম, হাসান আলি, ইমাম-উল-হক, কামরান গুলাম, খুররম শাহজাদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নোমান আলি, রোহাইল নাজির (উইকেটকিপার), সাজিদ খান, সালমান আলি আগা, সাউদ শাকিল এবং শাহিন শাহ আফ্রিদি।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au