বাংলাদেশ

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় ‘শক্তি’

  • 9:25 pm - October 02, 2025
  • পঠিত হয়েছে:১৬৭ বার
ঘূর্ণিঝড়টির কেন্দ্র ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলের পূর্বদিকে এবং কলকাতা থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ছবিঃ উইন্ডি ওয়েবসাইট থেকে নেয়া

মেলবোর্ন, ২ অক্টোবর- বঙ্গোপসাগরে মৌসুমের শেষ প্রান্তে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় ‘শক্তি’। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত এই ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার রাতেই ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে।

জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের বৃহস্পতিবার সকাল ৯টার বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড়টির কেন্দ্র ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলের পূর্বদিকে এবং কলকাতা থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। বর্তমানে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ঘণ্টায় ৮৩ কিলোমিটার পর্যন্ত উঠছে।

সংস্থাটি জানিয়েছে, ঘূর্ণিঝড়টির নাম ‘শক্তি’। আজ রাতেই এটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। তবে এখন পর্যন্ত বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তর একে ‘গভীর নিম্নচাপ’ হিসেবেই গণ্য করছে।

ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশ অতিক্রম করবে না। তবে এর প্রভাবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, “ভারত ও বাংলাদেশের ওপর এখনো বর্ষা মৌসুম চলছে। সাধারণত বর্ষা মৌসুম শেষ না হওয়া পর্যন্ত বঙ্গোপসাগরে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় সৃষ্টি হয় না। তাই বর্ষা মৌসুম শেষ হওয়ার আগে ঘূর্ণিঝড় ‘শক্তি’র সৃষ্টি হওয়া বেশ অস্বাভাবিক।”

তিনি আরও জানান, “এই বছর বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে রেকর্ড সংখ্যক মৌসুমি লঘুচাপ, নিম্নচাপ ও গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যা সাম্প্রতিক সময়ের নজিরবিহীন।”

এই শাখার আরও খবর

‘ফাদার অব অল বম্ব’ উন্মোচনের ঘোষণা ইরানের, এটি কিভাবে কাজ করে?

যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বম্ব’ বা ‘সব বোমার মা’ নামে পরিচিত শক্তিশালী প্রচলিত বোমার পাল্টা হিসেবে ‘ফাদার অব অল বম্ব’ বা ‘সব বোমার বাবা’ নামে…

‘সৌদির আকাশসীমায় ঢুকলে পরিণতি ভালো হবে না’

ইয়েমেনের হুতি পরিচালিত ‘হিউম্যানিটেরিয়ান অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টার’ সৌদি আরবের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার না করতে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে আবারও সতর্ক করেছে। শুক্রবার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে…

বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বেসরকারি বিনিয়োগের উদ্যোগ নিচ্ছে জাপান

বাংলাদেশে আগামী পাঁচ বছরে ১ লাখ কোটি ইয়েন বা প্রায় ৬৩৬ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের ব্যবস্থা করতে সম্মত হতে যাচ্ছে জাপান। দেশটির সংবাদমাধ্যম নিক্কেইয়ের…

শ্রমিক অসন্তোষ ‘উসকে দিতে’ আওয়ামী লীগ-জামায়াতকে কেন দোষ দিচ্ছেন তারেক রহমান

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের অনুসারী এবং বিরোধী রাজনৈতিক শক্তি দেশের স্থিতিশীলতা নষ্ট করতে শ্রমিক অসন্তোষ উসকে দেওয়ার চেষ্টা করছে।…

বাংলাদেশে ৪৭.২ শতাংশ নারীর বিয়ে ১৮ বছরের আগেই, ইউনিসেফের উদ্বেগ

বাংলাদেশে বাল্যবিবাহ বন্ধ, কিশোরীদের মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করা এবং শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষায় জরুরি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী…

নিজ দেশের নাগরিকদের সৌদি আরব ছাড়ার পরামর্শ ইতালির

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে নিজ দেশের নাগরিকদের দেশটিতে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইতালি। একই সঙ্গে সৌদি আরবের বিমানবন্দর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au