বাংলাদেশ

থানায় ঢুকে ওসিকে ‘চোর’ বলে শাসালেন রুমিন ফারহানা

  • 5:23 pm - October 23, 2026
  • পঠিত হয়েছে:৮৮ বার
থানায় ঢুকে ওসিকে শাসালেন রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। দুর্গাপূজায় ব্যক্তিগত নিরাপত্তা না পাওয়া এবং পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে কর্মী-সমর্থকদের নিয়ে থানায় গিয়ে ওসির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান তিনি। এ সময় ওসিকে ‘আওয়ামী লীগ চোর ওসি’ বলেও সম্বোধন করেন রুমিন ফারহানা। তবে তার তোলা অভিযোগ অস্বীকার করেছেন ওসি।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে সরাইল থানায় যান রুমিন ফারহানা। রাত ৯টা পর্যন্ত তিনি ওসির কক্ষে অবস্থান করেন। এ সময় পূজার সময় নিরাপত্তা না পাওয়ার অভিযোগ তুলে ওসির প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বাকবিতণ্ডার একপর্যায়ে রুমিন ফারহানা ওসিকে উদ্দেশ করে বলেন, ‘আপনি আওয়ামী লীগ চোর ওসি। আপনার হিস্ট্রি তো আমি জানি। যাই হোক, সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’

জবাবে ওসি মনজুর কাদের ভূঁইয়া অভিযোগ করেন, রুমিন ফারহানা আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেন এবং তাদের গ্রেপ্তারে বাধা দেন। তিনি বলেন, ‘আপনি তো আওয়ামী লীগের লোকজনকে সবসময় শেল্টার দেন, তাদের ধরতে গেলে আপনি নিষেধ করেন। আমার কাছে লিস্ট আছে। আপনি রাজ্জিকে ধরতে নিষেধ করেছেন।’

জবাবে রুমিন ফারহানা বলেন, ওই ব্যক্তি সাবেক ইউপি চেয়ারম্যান রাজ্জি আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা।

থানায় উপস্থিত রুমিন ফারহানার এক সহযোগী ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন। তবে ওসি তা অস্বীকার করে দাবি করেন, ওই ব্যক্তিকে শিখিয়ে থানায় আনা হয়েছে।

ওসি মনজুর কাদের ভূঁইয়া অভিযোগ করেন, শত শত লোক নিয়ে থানায় এসে রুমিন ফারহানা অস্থিরতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছেন। ইটভাটা থেকে অর্থ নেওয়ার অভিযোগও অস্বীকার করেন তিনি। তার দাবি, সংশ্লিষ্ট এলাকার ইটভাটাগুলো বর্তমানে হাওরের পানিতে ডুবে রয়েছে।

পূজার নিরাপত্তার বিষয়ে ওসি বলেন, পুরো থানা এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে সংসদ সদস্যের জন্য আলাদাভাবে পুলিশ সদস্যদের নিয়োজিত রাখা সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি। সাবেক ইউপি চেয়ারম্যান রাজ্জিকে গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগের বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন ওসি।

অন্যদিকে, ঘটনার বিষয়ে রুমিন ফারহানা বলেন, ওসি তাকে বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের নিরাপত্তা মানুষই দেবে। এর জবাবে তিনি বলেন, ‘এজন্যই মানুষ যা দেখছেন, ওরা আমার নিরাপত্তা দিচ্ছে। আমার তো নিরাপত্তা লাগবে।’

ওসির বিরুদ্ধে দুর্নীতি, মাটি কাটা ও ইটভাটা থেকে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে বলেও দাবি করেন রুমিন ফারহানা। তার অভিযোগ, এলাকাটি দাঙ্গাপ্রবণ হওয়া সত্ত্বেও সংঘর্ষ থেমে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। একজন নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে ওসির এমন আক্রমণাত্মক আচরণ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

 

 

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র সফরের পর সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের দীর্ঘ সফর শেষে দেশে ফেরার দুই দিন পর সেন্ট মার্টিন দ্বীপের কাছের গভীর সমুদ্রে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর)…

এআই প্রযুক্তির কারণে বাড়ছে সাইবার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সফটওয়্যারের গোপন নিরাপত্তাত্রুটি আগের চেয়ে অনেক দ্রুত শনাক্ত হচ্ছে। এতে একদিকে সফটওয়্যারকে আরও নিরাপদ করার সুযোগ তৈরি…

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au