বিশ্ব

গ্রেটা থুনবার্গসহ সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে ফেরত পাঠাল ইসরায়েল

  • 4:31 am - October 07, 2025
  • পঠিত হয়েছে:১৮৭ বার
গ্রেটা থুনবার্গকে ফেরত পাঠানোর সময় বিমানবন্দরে ছবিটি তোলা হয়।ছবি: ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

মেলবোর্ন, ৭ অক্টোবর-গাজামুখী ‘সুমুদ ফ্লোটিলা’ আটক করার পর সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ মোট ১৭১ জন যাত্রীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লোটিলার অংশগ্রহণকারীদের অধিকাংশই ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গত সপ্তাহে গাজার দিকে যাত্রা করা মানবাধিকার কর্মীদের নৌবহরটি আটক করা হয় সমুদ্রপথে। এই নৌবহরের লক্ষ্য ছিল গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং অবরোধের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানানো।

তবে ইসরায়েল অভিযোগ করে, এসব নৌযান অনুমতি ছাড়াই তাদের জলসীমায় প্রবেশের চেষ্টা করেছে এবং নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছিল। আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও সাংবাদিকও ছিলেন।

গ্রেটা থুনবার্গের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি গাজায় চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে অবস্থান জানাতে এই অভিযানে যোগ দিয়েছিলেন। আটক হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ শেষে সুইডেনে ফেরত পাঠানো হয়।

ইসরায়েলি কর্তৃপক্ষের পদক্ষেপের নিন্দা জানিয়ে ‘সুমুদ ফ্লোটিলা’ সংগঠকরা বলেছেন, তাদের এই শান্তিপূর্ণ উদ্যোগে শক্তি প্রয়োগ ও আটক অভিযান ছিল মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ ঘটনায় নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

অবরোধের মুখে বিশেষ নিরাপত্তায় সাজেক ছাড়লেন ২৯৩৩ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে ফের সড়ক অবরোধের কারণে আটকে পড়া ২ হাজার ৯৩৩ জন পর্যটককে বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ির উদ্দেশে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২২…

মূল্যস্ফীতি ও কম মজুরিতে বারবার উত্তাল পোশাকশিল্প

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে মজুরি নিয়ে শ্রমিক অসন্তোষ বারবার ফিরে আসছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বকেয়া বেতন, ন্যূনতম মজুরি বাস্তবায়নে অসংগতি এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে উৎপাদন…

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘স্নাইপার’ দিয়ে হত্যার হুমকি দেওয়া সেই যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা আবু বকর সিদ্দিক নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে স্পেশাল রেসপন্স…

জমি ও মন্দিরের বিরোধে রংপুরে আটকে গেল প্রতিমা বিসর্জন

রংপুর নগরীতে জমির মালিকানা ও মন্দিরের দখল নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন স্থগিত হয়েছে। বিজয়া দশমী পেরিয়ে গেলেও বিরোধের সমাধান না হওয়ায়…

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১ ও আহত ৮

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au