লিড নিউজ

ভিক্টোরিয়ার পূর্বাঞ্চল গিপসল্যান্ডের নিউবরো এলাকায় মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

  • 9:35 am - October 08, 2025
  • পঠিত হয়েছে:৭১ বার
বুধবার সকালে নিউবরো এলাকায় একটি মৃতদেহ উদ্ধার করা হয়। (এবিসি গিপসল্যান্ড: জ্যারড হুইটেকার)

মেলবোর্ন, ৮ অক্টোবর: ভিক্টোরিয়ার পূর্বাঞ্চল গিপসল্যান্ডের নিউবরো এলাকায় আজ ভোরে রাস্তায় একটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে ঘটনাটি এখনো রহস্যজনক।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় সময় সকাল ৫টা ৩০ মিনিটের কিছু আগে ওল্ড সেল রোডে, বেক্স ব্রিজ রোডের কাছে জরুরি সেবা বিভাগকে ডাকা হয়।

ভিক্টোরিয়া পুলিশের এক মুখপাত্র জানান, ঘটনার সঠিক পরিস্থিতি এখনও পরিষ্কার নয়।
তিনি বলেন, “মেজর কলিশন ইনভেস্টিগেশন ইউনিটের গোয়েন্দারা ঘটনাস্থলে রওনা হয়েছেন এবং এলাকা ঘিরে ফেলা হয়েছে। স্থানীয় পুলিশ ও গোয়েন্দারা ইতিমধ্যেই সেখানে উপস্থিত আছেন।”

বর্তমানে ওল্ড সেল রোডে যান চলাচল বন্ধ রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তা অবরুদ্ধ থাকবে। বিকল্প পথে যানবাহনগুলোকে বেক্স ব্রিজ রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

পুলিশ প্রত্যক্ষদর্শী বা যাদের কাছে কোনো তথ্য রয়েছে, তাদের ক্রাইম স্টপারস ভিক্টোরিয়ার ১৮০০ ৩৩৩ ০০০ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au