বাংলাদেশ

হাত-পা বেঁধে দুই চোখ উপড়ে আওয়ামী লীগ কর্মীকে বিলের পাশে ফেলে গেল কারা?

  • 8:55 pm - November 02, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ওটিএন বাংলা রিপোর্ট : ফরিদপুরে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে হাত-পা বেঁধে নির্যাতন এবং দুই চোখ উপড়ে বিলের পাশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সোমবার (২ নভেম্বর) সকালে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাঁকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

রোববার রাতে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাইটকুমারী বিলের পাশে এ ঘটনা ঘটে। আহত দেলোয়ার ওই ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং এলাকার একজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে দুর্বৃত্তরা দেলোয়ারকে ধরে বাইটকুমারী বিলের নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে তাঁর হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে তাঁর দুই চোখ উপড়ে ফেলে মৃত ভেবে বিলের পাশে ফেলে রেখে যায় বলে অভিযোগ উঠেছে।

সোমবার সকালে স্থানীয় লোকজন বিলের পাশের একটি ধানখেতে দেলোয়ারকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর শারীরিক অবস্থা দেখে তাঁরা দ্রুত পরিবারের সদস্যদের খবর দেন।

পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম বাদশা মিয়া ঘটনাস্থলে যান। তিনি জানান, সকালে খবর পেয়ে সেখানে গিয়ে জানতে পারেন, পরিবারের সদস্যরা এরই মধ্যে দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।

তবে তাঁকে কারা ধরে নিয়ে গিয়ে নির্যাতন করেছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (তদন্ত) দায়িত্বে থাকা মামুনুর রশিদ বলেন, বিষয়টি পুলিশের নজরে এসেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই শাখার আরও খবর

যুদ্ধ এড়াতে চায় আমিরাত, তবে প্রস্তুতি রাখছে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কোনো সংঘাত চায় না সংযুক্ত আরব আমিরাত। তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়ে আবারও যুদ্ধ শুরু হলে সবচেয়ে খারাপ পরিস্থিতি…

নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টুর দুই দিনের রিমান্ড

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার…

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লড়াই এখনো শেষ হয়নি, ফের বাড়তে পারে সুদের হার

অস্ট্রেলিয়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লড়াই এখনো শেষ হয়নি বলে সতর্ক করেছে দেশটির অন্যতম বৃহৎ ব্যাংক ওয়েস্টপ্যাক। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার (আরবিএ) সুদের…

রাগবি বিশ্বকাপের ম্যাচ ঘিরে সমর্থকদের সংঘর্ষ, আহত ৪ পুলিশ কর্মকর্তা

অস্ট্রেলিয়ার পশ্চিম সিডনিতে রাগবি লিগ বিশ্বকাপে টোঙ্গার রোমাঞ্চকর জয়ের পর উচ্ছ্বসিত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। স্থানীয় সময়…

সুইজারল্যান্ডে তরুণদের বিক্ষোভে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

সুইজারল্যান্ডের জুরিখ ও বাসেল শহরে অনুমতি ছাড়া আয়োজিত দুটি বিক্ষোভ কর্মসূচি সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভকে কেন্দ্র করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।…

ফেসবুকে ঢাকা দখলের ডাক, কে এই ছাত্রলীগ নেতা?

ওটিএন বাংলা রিপোর্ট : ফেসবুকে আওয়ামী লীগের ব্যানারে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ছাত্রলীগের এক নেতা। তাঁর নাম আসাদ মোল্লা (৩০)।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au