মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই
মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…
মেলবোর্ন, ৮ অক্টোবর: নেত্রকোনার মোহনগঞ্জে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নারায়ণ পাল (৪০) নামে এক মুদি ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারায়ণ পাল পৌর শহরের রাউতপাড়া এলাকার মৃত নিরুপাল পালের ছেলে। তিনি বসুন্ধরা মার্কেটে ‘নারায়ণ স্টোর’ নামে একটি মুদি দোকান পরিচালনা করতেন।
পুলিশের প্রাথমিক ধারণা, সোমবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনাস্থলটি মোহনগঞ্জ থানার মাত্র ১৫০ গজ দূরে, যা স্থানীয়দের মধ্যে আরও বিস্ময় ও আতঙ্কের সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণ পাল প্রতিদিনের মতো দোকান বন্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। রাত ১০টার পর পাশের দোকানিরা তাঁর কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। প্রায় আধা ঘণ্টা পর এক ব্যক্তি দোকানে ঢুকে নারায়ণের গলাকাটা রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।
তিনি চিৎকার দিলে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকান ঘিরে ফেলে ও আশপাশের দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।
নিহতের স্ত্রী লিপি রানী পাল বলেন, “আমার স্বামী খুবই সহজ-সরল মানুষ ছিলেন, কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। কেন তাঁকে হত্যা করা হলো, বুঝতে পারছি না। আমি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
মোহনগঞ্জ মনোহারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শ্যামল মোল্লা বলেন, “ঘটনাটি থানার এত কাছে ঘটেছে এতে ব্যবসায়ী সমাজ আতঙ্কিত হয়ে পড়েছে। আমরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান,“রাত একটার দিকে ময়মনসিংহ থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, হত্যার কারণ এখনো স্পষ্ট নয়, তবে তদন্ত চলছে এবং দ্রুত দোষীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
থানার কাছাকাছি এমন নৃশংস হত্যাকাণ্ডে মোহনগঞ্জে ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা পুলিশের দ্রুত পদক্ষেপ ও হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au