মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই
মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…
মেলবোর্ন, ৯ অক্টোবর- বাংলাদেশের রাজধানী ঢাকার মালিবাগে একটি বিপণিবিতানের জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোরচক্রের দুজন সদস্য বোরকা পরে জুয়েলারি দোকানটির তালা কেটে এই সোনা চুরি করে।
বুধবার রাত ৩টার দিকে ফরচুন শপিংমলের শম্পা জুয়েলারিতে এ চুরির ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
সিসি ক্যামেরায় দেখা যায়, চোরচক্রের দুজন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে বিপুল সোনা চুরি করে।
জুয়েলারি দোকানটির মালিক অচিন্ত কুমার বিশ্বাস জানান, দোকানে ৪০০ ভরির মতো সোনার জুয়েলারি সাজানো ছিল। এছাড়া ১০০ ভরির মতো বন্ধকি সোনা ছিল। একই সঙ্গে ৪০ হাজার টাকার মতো নগদ ছিল। চোরচক্র সবকিছু লুটে নিয়ে গেছে। এই ঘটনায় মার্কেটের দারোয়ান্দের সন্দেহ করছেন তিনি।
তিনি জানান, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টায় আমি দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি আমার দোকানে কিছু নেই।
এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেবেন বলেও জানান ভুক্তভোগী এ দোকান মালিক।
রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, চুরির ঘটনা শুনেছি, পুলিশের কয়েকটি ইউনিট কাজ করছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে গত রোববার (৫ অক্টোবর) যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ পৌনে ৩ লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তে অভিযান চালাচ্ছে পুলিশ।
২০১৯ সালেও মালিবাগের এই মার্কেট থেকে জুলেলারির দোকান চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au