শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক
রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…
মেলবোর্ন, ৯ অক্টোবর- বাংলাদেশের খুলনা নগরীর খালিশপুরে সবুজ খান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খালিশপুর হাউজিং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মাত্র নয় দিনেই খুলনায় এটি চতুর্থ হত্যাকাণ্ড, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
নিহত সবুজ খান খালিশপুর থানার হাউজিং বাজারের বক্কর কলোনি এলাকার বাসিন্দা। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, সকালে বাজারের পাশে অবস্থান করার সময় পূর্ব শত্রুতার জেরে তার কয়েকজন প্রতিবেশী ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মীর আতাহার আলী আরও জানান, নিহত সবুজ খানের দুই হাত, হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এর আগে খুলনায় চলতি মাসের প্রথম নয় দিনে আরও তিনটি হত্যাকাণ্ড ঘটে। গত ৬ অক্টোবর নগরীর রূপসা এলাকায় ইমরান মুন্সি নামে এক যুবককে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়। তারও আগে, ২ অক্টোবর রাতে বসুপাড়া বাঁশতলায় লিটন খান নামের এক ব্যক্তি নেশার টাকা না দেওয়ায় নিজের ছেলের হাতে গলাকাটা অবস্থায় নিহত হন।
অন্যদিকে, ১ অক্টোবর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার এলাকায় নিজ ঘরে ঘুমিয়ে থাকা এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
অক্টোবরের প্রথম সপ্তাহেই খুলনায় টানা চারটি হত্যাকাণ্ডে নগরবাসীর মধ্যে উদ্বেগ বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, প্রতিটি ঘটনার পেছনের কারণ উদঘাটন ও অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au